NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও আলোচনা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:০২ এএম

মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও আলোচনা

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনারের প্রথম সচিব ও দূতালয় প্রদান সোহেল পারভেজ।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দূতালয়ের দ্বিতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করেন দূতালয়ের প্রশাসনিক কর্মকর্তা আ. ছালাম। পরে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এছাড়া দেশ, জাতি এবং মুসলিম উম্মাহসহ সমগ্র মানবজাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. তাজুল ইসলাম।

এদিন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মালদ্বীপ মদিনার জামাতের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও প্রবাসী সাংবাদিক মো. আল আমিন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি নাগরিকরা ও হাইকমিশনারের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।