NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ ভেঙে দেওয়া হলো নিউজিল্যান্ডের পার্লামেন্ট টিভির অভিজ্ঞতায় বিমান কন্ট্রোল করেছিলেন প্লাম্বার, বীরত্ব দেখান ডেন্টিস্ট সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো
Logo
logo

সিলেটে নতুন ৩ স্টেডিয়ামের প্রস্তাবনা দেওয়া হয়েছে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০০ পিএম

>
সিলেটে নতুন ৩ স্টেডিয়ামের প্রস্তাবনা দেওয়া হয়েছে

বাংলাদেশ ও ভারতের মধ্যকার নারী এশিয়া কাপের ম্যাচ দেখতে আজ দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মাঠের আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রী গণমাধ্যমকে জানান, সিলেটে নতুন আরও তিনটি স্টেডিয়াম তৈরির জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। একইসঙ্গে বেদখল হওয়া সিলেটের পুকুরগুলো উদ্ধারেরও চেষ্টা চলছে বলে এসময় জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেট একসময় মাঠ ও পুকুরের নগরী ছিল। এখন মাঠ ও পুকুরগুলো বেদখল হয়ে গেছে। এগুলো উদ্ধারে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

সিলেটে মেয়েদের খেলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আপনারা জানেন সিলেটের মানুষ কিছুটা কনজারভেটিভ। তারপরও এখানকার স্থানীয়রা মেয়েদের খেলায় উৎসাহ দিয়ে থাকেন।’ 

এছাড়া আগামীতে সিলেট থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আগে মেয়েদের এতো সুযোগ সুবিধা ছিল না। এখন সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিরা এক্ষেত্রে এগিয়ে এসেছেন। আমাদের মেয়েরা থাইল্যান্ডকে হারিয়েছে। আজকের ম্যাচ জিততে পারলে ইতিহাস সৃষ্টি হবে।’