NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

আমেরিকার ভিসা প্রাপ্তিতে শাকিবের হাত নেই: পূজা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১০ এএম

>
আমেরিকার ভিসা প্রাপ্তিতে শাকিবের হাত নেই: পূজা

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জনে সরগরম সিনেপাড়া। এরমধ্যে এ নায়িকার যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তি যেন আগুনে ঘি ঢেলে দেয়। দুইয়ে দুইয়ে চার মেলাতে বসে যান সমালোচকরা। এতে কিছুটা ত্যক্ত-বিরক্ত হয়ে ফেসবুক থেকে যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তির পোস্টও মুছে দেন পূজা।

তারপরও থেমে নেই নেটিজেনরা। সামাজিক মাধ্যমে অনেকেরই মন্তব্য পূজার মার্কির ভিসা প্রাপ্তিতে ভূমিকা রয়েছে শাকিব খানের। এ নিয়ে শাকিবের সঙ্গে পূজার নাম জড়িয়ে অনেক গুঞ্জনও চাউর হয়।

তবে এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন পূজা চেরি। নায়িকা স্পষ্টই জানালেন, তার আমেরিকার ভিসা প্রাপ্তিতে শাকিবের কোনো হাত নেই। শিল্পী হিসেবেই এই ভিসা পেয়েছেন তিনি।

শুক্রবার (৭ অক্টোবর) মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত নতুন সিনেমা ‘হৃদিতা’। এই সিনেমার প্রচারণায় গিয়ে গণমাধ্যমকে পূজা বলেন, ‘যেহেতু আমি একজন আর্টিস্ট তাই আবেদনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পেতেই পারি। আমি সেখানে কাজে যেতে পারি কিংবা ট্যুরেও যেতে পারি। এ ব্যাপারে তার (শাকিব) কোনো হাত নেই। কোনো বিতর্কিত বিষয় নিয়ে কথা বলতে চাই না। যারা আমাকে অপছন্দ করেন তারা আমাকে স্কিপ করতে পারেন।’

উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভিসা পান পূজা। চলতি মাসে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি এ মাসে যাচ্ছেন না বলে জানা গেছে। শোনা যাচ্ছে নভেম্বরে এক মাসের জন্য যুক্তরাষ্ট্রে যাবেন ‘পোড়ামন ২’ তারকা। সঙ্গে থাকবেন তার মা।