NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

নিউইয়র্কে ১৫ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী “মেমোয়ার” ৭ অক্টোবর থেকে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:০৮ এএম

নিউইয়র্কে ১৫ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী “মেমোয়ার” ৭ অক্টোবর থেকে

নিউইয়র্ক: বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের উদ্যোগে ৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত “মেমোয়ার” শিরোনামে সংগঠনটির অস্টম চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্রদর্শনীতে বাছাইকৃত ৩৪ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পাবে। প্রতিটি শিল্পকর্ম শিল্পীদের স্ব স্ব যাপিত জীবনের প্রতিফলন হতে হবে। প্রতিটি শিল্পকর্মই ভিন্ন ভিন্ন জীবন-অভিজ্ঞতার উপস্থাপনা–সবমিলিয়ে যা পুরো প্রদর্শনীকে ভিন্ন প্রকাশ শৈলীতে অনন্য করবে বলে আশা করছেন আয়োজকরা।


প্রদর্শনীর উদ্বোধনী সংবর্ধনা অনুষ্ঠান হবে ৮ অক্টোবর বিকেল ৫টা থেকে রাত ৮টা। এছাড়া প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। ১৫ দিনব্যাপী এ শিল্পকর্ম প্রদর্শনীতে আরো থাকবে “আর্টিস্ট টক” ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৫ অক্টোবর বিকেল ৩টা থেকে রাত ৮টা।
সমাপনী অনুষ্ঠান হবে ২২ অক্টোবর অপরাহ্ন ৩টা থেকে রাত ৮টা। 

প্রদর্শনীর স্থানঃ জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং (JCAL), 161-4 Jamaica Ave, Jamaica, NY 11432।