NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

আ.লীগ ভোট চুরি করে ক্ষমতায় আসবে না : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ এএম

>
আ.লীগ ভোট চুরি করে ক্ষমতায় আসবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনো ভোট চুরি করে ক্ষমতায় আসবে না বা আসেওনি। আওয়ামী লীগ কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, নির্বাচন হলো যেকোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত। কে নির্বাচনে অংশগ্রহণ করবে, কে করবে না, সেখানে আমরা কিছু চাপিয়ে দিতে পারি না। রাজনীতি করতে হলে দলগুলো নিজে সিদ্ধান্ত নেবে। আমরা অবশ্যই চাই সব দল অংশগ্রহণ করুক। আমরা চাই সব দল আসুক, নির্বাচন করুক।

সরকারপ্রধান বলেন, এতদিন কাজ করার পর নিশ্চয়ই আমরা চাইব যে, সবাই আসুক। গতবার যে সবার সঙ্গে বৈঠক করলাম, নির্বাচনে এসে দেখা গেল ৩০০ সিটে ৭০০ নমিনেশন নিয়ে যখন নিজেরা হেরে গেল তখন সব দোষ আওয়ামী লীগের! জনগণের কাজ করে জনগণের মন জয় করে জনগণের ভোট নিয়েই কিন্তু আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসেছে।

বঙ্গবন্ধুকন্যা বলেন, আওয়ামী লীগ কখনো কোনো মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে বের হয়নি। ইমার্জেন্সি দিয়ে ক্ষমতা দখল করেও কিন্তু আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ভোটের মাধ্যমেই এসেছে, নির্বাচনের মাধ্যমেই এসেছে।

প্রধানমন্ত্রী বলেন, এ দেশে নির্বাচনে যতটুকু উন্নতি, যতটুকু সংস্কার এটা আওয়ামী লীগ ও মহাজোট সবাইকে নিয়ে করেছি। এরপরও যদি কেউ না আসে, সেখানে আমার কী করণীয়? হারার ভয়ে তো আসব না বা একেবারে সবাইকে লোকমা তুলে খাইয়ে দিতে হবে, তবে আসব; এটা তো আর হয় না।

শেখ হাসিনা বিএনপিকে ইঙ্গিত করে বলেন, তারা তো জনগণের কাছে যেতে ভয় পায়। জনগণের সামনে ভোট চাইতে গিয়েও ভয় পায়। এটা হলো বাস্তবতা। অগ্নিসংযোগ করে যারা মানুষ হত্যা করেছে, তাদের কি মানুষ ভোট দেবে? কখনো দিতে পারে না। কারণ সেই পোড়া ঘা তো সবার শুকায়নি। এখনো কষ্ট পাচ্ছে, গ্রেনেড হামলায় যারা আহত।

চলতি বছরের ডিসেম্বরে আওয়ামী লীগের সম্মেলনের পরিকল্পনার কথা জানিয়ে দলীয় প্রধান বলেন, ডিসেম্বর মাসে আমরা আমাদের দলের সম্মেলন করব। দল সিদ্ধান্ত নেবে। দ্বিতীয়ত, পরবর্তী বছরেই তো আমাদের নির্বাচন। নির্বাচনের প্রস্তুতিও আমরা এখন থেকে নিচ্ছি। কারণ, আমাদের দল বাংলাদেশে একটি মাত্র দল যারা গঠনতন্ত্র মেনে চলি। প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের গঠনতন্ত্র মোতাবেক সিদ্ধান্ত নিই। 

তিনি বলেন, ২০০৮ সাল থেকে প্রতিবারে নির্বাচনে আমরা কি কি ওয়াদা করেছিলাম, কতটুকু বাস্তবায়ন করেছি। আগামীতে কী করব সেটাও আমরা সেভাবে তৈরি করি। বিষয়টি ইতোমধ্যে পরিকল্পনায় রেখে আমরা কাজ করছি।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে টানা ১৮ দিনের সফর শেষে সোমবার দিবাগত রাত ১টার দিকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।