NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৭, ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে : প্রধানমন্ত্রী চীনা উপহার ফেলে দিল মার্কিন প্রতিনিধিদল—কী বলছে ফ্যাক্ট চেক? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে লড়ার ঘোষণা দিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী চেলসিকে হারিয়ে এফএ কাপ শিরোপা ম্যান সিটির একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অচলাবস্থা কাটেনি, ট্রাম্প-শি বৈঠকের পর ইউরোপীয় শেয়ারবাজারে বড় পতন বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে মঞ্চ মাতাবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস সিনেটর বার্নি স্যান্ডার্স-এর সমর্থন পেলেন শামসুল হক
Logo
logo

ক্যালিফোর্নিয়ায় অপহৃত পরিবারের ৪ সদস্য, মরদেহ উদ্ধার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম

ক্যালিফোর্নিয়ায় অপহৃত পরিবারের ৪ সদস্য, মরদেহ উদ্ধার

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি পরিবারের চারজন সদস্য দুদিন আগে অপহরণের শিকার হয়। মার্সেড কাউন্টি শেরিফের কার্যালয় স্থানীয় সময় বুধবার রাতে জানিয়েছে, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শেরিফ ভেরনন ওয়ার্নকি সাংবাদিকদের বলেছেন, যে ভয় পাচ্ছিলাম, আজ রাতে তা সত্যি হয়েছে। অপহরণের শিকার চারজনকে আমরা খুঁজে পেয়েছি এবং তারা প্রকৃতপক্ষে নিহত হয়েছে।

 

 

রয়টার্স জানিয়েছে, আট মাস বয়সী আরোহি ধেরি, তার মা জাসলিন কৌর, বাবা জসদীপ সিং এবং চাচা আমানদীপ সিংয়ের দেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার তারা অপহরণের শিকার হয়েছিলেন।

বুধবার এক ভিডিও প্রকাশ করে পুলিশ জানায়, অস্ত্রধারী এক ব্যক্তি ওই পরিবারের চার সদস্যকে অপহরণ করেছে। বুধবার সকালেই পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার বিকেলেই পুলিশ খবর পায়, চারজনের দেহের ব্যাপারে। এরপর ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।
সূত্র : রয়টার্স।