NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ ভেঙে দেওয়া হলো নিউজিল্যান্ডের পার্লামেন্ট টিভির অভিজ্ঞতায় বিমান কন্ট্রোল করেছিলেন প্লাম্বার, বীরত্ব দেখান ডেন্টিস্ট সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো
Logo
logo

বাংলা ওয়াশ ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৯:১১ এএম

>
বাংলা ওয়াশ ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন

পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে তিন জাতির বাংলা ওয়াশ সিরিজ মাঠে গড়াবে আগামী ৭ অক্টোবর থেকে। এর আগে আজ বুধবার এ টুর্নামেন্টের জন্য ট্রফি উন্মোচন করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এখনো দলের সাথে যোগ না দেওয়ায় অধিনায়কদের নিয়ে করা ফটোসেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন সহ অধিনায়ক নুরুল হাসান সোহান। পাকিস্তানের অধিনায়ক হিসেবে ছিলেন বাবর আজম এবং নিউজিল্যান্ডের ছিলেন কেন উইলিয়ামসন।

ত্রিদেশীয় সিরিজের নিজেদের প্রথম ম্যাচে আগামী ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে ১২ তারিখ আবারো নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। সবশেষ গ্রুপ পর্বের সিরিজের শেষ ম্যাচে ১৩ তারিখ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই:
শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।