NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

মুক্তি পাচ্ছে জয়ার সিনেমা


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:২৫ পিএম

মুক্তি পাচ্ছে জয়ার সিনেমা

বিনোদন ডেস্ক: অভিনেত্রী জয়া আহসান বছর ছয়েক আগে তিনি অভিনয় করেছিলেন নুরুল আলম আতিকের সিনেমা ‘পেয়ারার সুবাস’-এ। সিনেমার শুটিং শেষ হলেও নানা কারণে ছবিটি মুক্তি পায়নি।

এখন সব জটিলতা কাটিয়ে দর্শকের সামনে আসতে চলেছে ছবিটি। আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’।

এই তথ্য নিশ্চিত করেছেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের এমডি শাহরিয়ার শাকিল।

এই খবর পেয়ে জয়া আহসানসহ ছবির সব কলাকুশলী দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মঙ্গলবার শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা আনন্দের সঙ্গেই জানাচ্ছি ‘পেয়ারার সুবাস’ মুক্তি পাচ্ছে আগামী জানুয়ারিতে। ছবিটি দেখার জন্য দর্শক অপেক্ষা করছেন অনেকদিন ধরেই। আশা করছি গুণী নির্মাতা নুরুল আলম আতিকের সিনেমা দিয়ে জয়া আহসান আরও একবার বাজিমাত করবেন। ’

এদিকে নুরুল আলম আতিকও ছবিটি মুক্তির বিষয়টি নিশ্চিত করলেন। তিনি বলেন, ‘আমরা দর্শকের কাছে “পেয়ারার সুবাস” পৌঁছে দিতে প্রস্তুত। ছবিটি নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে জানুয়ারিতে। ’

ছবিতে অভিনয় করা প্রসঙ্গে অভিনেত্রী জয়া আহসান এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ছবিটি নিয়ে বলতে পারি, এটা একটা দুর্ধর্ষ ছবি। আতিক যে বিষয়টি নিয়ে ছবিটি নির্মাণ করেছে, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না। কেউ সাহস দেখায় না। সেই হিসেবে আতিক এমন একটা বিষয় নিয়ে ছবি নির্মাণের সাহস দেখিয়েছে। ছবিটি বৈবাহিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। কেমন হয়েছে, সেটা দর্শক ভালো বলতে পারবেন। ’ 

এ ছবির শুটিং হয়েছে সিরাজগঞ্জ ও পাবনায়। ‘পেয়ারার সুবাস’ ছবিতে জয়া ছাড়া অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ অনেকেই।