NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

উপস্থাপনায় জুটি বাঁধলেন অপু-বাপ্পী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১৯ এএম

>
উপস্থাপনায় জুটি বাঁধলেন অপু-বাপ্পী

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ টেলিভিশন আয়োজন করেছে দুর্গা পূজার বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘শারদ আনন্দ’। নাচ, গান, সেলিব্রেটি আড্ডা, ফ্যাশন শো ও তথ্যচিত্র দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

এবারের ‘শারদ আনন্দ’র সবচেয়ে বড় চমক থাকছে উপস্থাপনায়। প্রথমবারের মতো এটি একসঙ্গে উপস্থাপনা করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও নায়ক বাপ্পী চৌধুরী।

অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন এল রুমা আকতার। তিনি জানান, পূজা উপলক্ষে একটি নতুন গান তৈরি করা হয়েছে। যেটি লিখেছেন কনিষ্ক শাসমল। গোলাম সারোয়ারের সুর ও সংগীতায়োজনে গেয়েছেন সন্দীপন দাস, সুস্মিতা সাহা, সপ্নীল রাজীব ও অনন্যা আচার্য্য। এছাড়াও দ্বৈত গান গাইবেন প্রিয়াংকা গোপ ও সমরজিৎ। আরতী নৃত্য পরিবেশন করবেন প্রান্তিক দেব ও তার দল। থাকছে বিশেষ আয়োজন শীবের গাজন। শীবের গাজন পরিবেশন করেছেন প্রিয়াংকা সরকার ও তার দল। পূজার আরেকটি বিশেষ আয়োজন আবীর খেলা। অনুষ্ঠানে আবীর খেলা নিয়ে আসবেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা। দলীয় এ নৃত্যটির নৃত্য পরিচালনা করেছেন অনিক বোস। রয়েছে সেলিব্রেটি আড্ডা। যেখানে অংশ নিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী, সাংবাদিক মুন্নী সাহা, অডিশনাল এসপি (সিআইডি) মৃণাল কান্তি সাহা ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দুর্বা হালদার। সবশেষে থাকছে বাউলা ব্যান্ডের পরিবেশনায় একটি জীবনমুখি গান।

বুধবার বিজয়া দশমীতে রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে ‘শারদ আনন্দ’। জগদীশ এষের পরিকল্পনায় এটি গ্রন্থনা করেছেন সুমন সাহা।