NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ ভেঙে দেওয়া হলো নিউজিল্যান্ডের পার্লামেন্ট টিভির অভিজ্ঞতায় বিমান কন্ট্রোল করেছিলেন প্লাম্বার, বীরত্ব দেখান ডেন্টিস্ট সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো
Logo
logo

যৌন নিপীড়নের শিকার শিশুদের কাছে ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:৫৪ পিএম

যৌন নিপীড়নের শিকার শিশুদের কাছে ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ক্রিকেটে শিশু যৌন নিপীড়নের কথা প্রায় শোনা যায়। ভুক্তভোগীরা বিভিন্ন সময়ে আওয়াজ তুলেছে, মামলাও করেছে।  অবশেষে যৌন নিপীড়নের শিকার শিশুদের কাছে ক্ষমা চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

সোমবার এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান লাচলান হেন্ডারসন বলেন, ‘দীর্ঘদিন ধরে সমাজে এবং ক্রিকেটসহ বিভিন্ন খেলায় শিশু যৌন নিপীড়নের মতো ভয়ংকর সমস্যা বিরাজ করছে।

যা ঘটে গেছে, তা আমরা বদলাতে পারব না। তবে ভুক্তভোগীদের যেটুকু পারা যায় সহযোগিতা করা দরকার। অস্ট্রেলিয়ার ক্রিকেটে জড়িত থাকা অবস্থায় কেউ যৌন নিপীড়নের শিকার হয়ে থাকলে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি। ’

 

এ বছরের শুরুতে সাবেক এক জুনিয়র ক্রিকেটার সিএ’র (ক্রিকেট অস্ট্রেলিয়া) বিরুদ্ধে মামলা করেন। তাঁর অভিযোগ, ১৯৮৫ সালে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের ভারত ও শ্রীলঙ্কা সফরের সময় যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন। এর আগে ২০০৯ সালে স্কুলশিক্ষার্থী নিপীড়নের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক রাজ্য ক্রিকেটার ইয়ান কিংকে কারাদণ্ড দেওয়া হয়।

যৌন নিপীড়ন রোধে সম্প্রতি অস্ট্রেলিয়ার ন্যাশনাল রিড্রেস স্কিম বা জাতীয় প্রতিকার কর্মপরিকল্পনায় সই করেছে সিএ। নির্যাতনের শিকার হওয়া শিশুদের এ স্কিমের আওতায় এনে প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়।  নানা ধরনের সাহায্য-সহযোগিতাও প্রদান করা হয়।  ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের অধীন রাজ্য সংস্থাগুলোকেও এই স্কিমে যোগ দিতে আহ্বান জানিয়েছে।