NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

স্পিকারের সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২০ এএম

>
স্পিকারের সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তে সুবোলো সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার স্পিকারের সংসদ ভবন কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা ইন্দোনেশিয়া-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় কূটনীতি, বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি, কোভিড পরবর্তী বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক অবস্থা, ব্যবসা-বাণিজ্যের প্রসার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।  

স্পিকার বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সংসদ সদস্যদের পারস্পরিক সফর বিনিময় ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও জোরালো হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের মৌলিক চাহিদা ও জীবনমান উন্নয়নে নিরলস কাজ করছেন। বহুমুখী পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করে রাষ্ট্রদূত হেরু হারতান্তে সুবোলো বলেন, ইসলাম ধর্মীয় জনসংখ্যা বেশি হলেও বাংলাদেশে সব ধর্মের সহাবস্থান সত্যি প্রশংসনীয়। 

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার কথা সংবিধানে সন্নিবেশ করে গেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস ও নিজ নিজ ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে পালন করছে।

এসময় মিনিস্টার কাউন্সেলর হিদায়াত আতজেহ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ-ইস্ট এশিয়া উইংয়ের মহাপরিচালক নুরুল হুদা ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।