NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

স্পাইডার ম্যান যা যা করে, আমি তার বেশির ভাগই নিজে করতে পারি


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৩, ০১:০৬ পিএম

>
স্পাইডার ম্যান যা যা করে, আমি তার বেশির ভাগই নিজে করতে পারি

বলিউডে ‘বাঘি’ সিরিজের জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফ হলিউডে স্পাইডার ম্যানের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। এ চরিত্রে তাকে নেওয়া হলে নির্মাতাদের কী সুবিধা হবে তারও একটা ফিরিস্তি দিয়েছিলেন।  

নির্মাতাদের টাইগার আশ্বাস দিয়েছিলেন, স্পাইডার ম্যানের চরিত্রে তাকে সুযোগ দেওয়া হলে নির্মাতাদের অনেক সাশ্রয় হবে। অন্তত ভিজ্যুয়াল এফেক্টের জন্য বাড়তি খরচ অনেকটাই বেঁচে যাবে। কারণ পর্দায় কেরামতি তিনি নিজেই দেখাবেন।  

তিনি বলেন, আমি স্পাইডার ম্যানের চরিত্রের জন্য অডিশন দিয়েছিলাম। আমার কাজের নমুনা পাঠিয়েছিলাম নির্মাতাদের। ওদের সেগুলো ভালোও লেগেছিল। আমি ওদের জানিয়েছিলাম, আমাকে এই চরিত্রে কাজের সুযোগ দিলে ওদের টাকা বেঁচে যাবে। কারণ স্পাইডার ম্যান যা যা করে, আমি তার বেশির ভাগই নিজে করতে পারি। আমি এই সুযোগটা প্রায় পেয়েই গিয়েছিলাম। 

টাইগার জানান, হলিউডের অনেকের সঙ্গে তার আলাপ রয়েছে। অ্যাকশন দৃশ্যে তার পারদর্শিতার প্রশংসা করেছেন অনেকেই। জ্যাকি চ্যানের পর হলিউডে উচ্চ পর্যায়ের অ্যাকশন হিরোর অভাব রয়েছে বলেও মনে করেন টাইগার।

একটি সাক্ষাৎকারে এসব জানিয়েছেন টাইগার। 

‘হিরোপান্তি ২’ ছবিতে শেষ বার দেখা গিয়েছিল টাইগারকে। এর পর তাকে দেখা যাবে ‘গণপথ’ ছবিতে।