NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ ভেঙে দেওয়া হলো নিউজিল্যান্ডের পার্লামেন্ট টিভির অভিজ্ঞতায় বিমান কন্ট্রোল করেছিলেন প্লাম্বার, বীরত্ব দেখান ডেন্টিস্ট সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো
Logo
logo

রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০৯:২৩ এএম

>
রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ খেলার উদ্দেশে আজ শুক্রবার রাত ১১.৫৫ মিনিটে নিউজিল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ ক্রিকেট দল। দেশটিতে গিয়ে বাংলাদেশ পৌঁছাবে ২ অক্টোবর সকালে।

এরপর একদিন বিরতি দিয়ে ৪ তারিখ থেকে অনুশীলন শুরু করবে টাইগাররা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজ থেকে দলের সাথে ২ তারিখে যোগ দেওয়ার কথা। 

এদিকে মূল স্কোয়াডের সব খেলোয়াড়ি যে দলের বহরে থাকছেন সেটা একপ্রকার নিশ্চিত। অবশ্য জানা গেছে স্ট্যান্ডবাই ক্রিকেটার শেখ মেহেদী হাসান এবং রিশাদ হোসেন যাচ্ছেন না দলের সাথে নিউজিল্যান্ডে। তবে পেসার শরিফুল ইসলাম এবং সৌম্য সরকার থাকবেন এ বহরে।

ত্রিদেশীয় সিরিজের নিজেদের প্রথম ম্যাচে ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে টাইগাররা।

নিজেদের তৃতীয় ম্যাচে ১২ তারিখ আবারো নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। সবশেষ গ্রুপ পর্বের সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।