NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

টিকা না নেওয়াদের জন্য আজ থেকে বিশেষ ক্যাম্পেইন


খবর   প্রকাশিত:  ১১ এপ্রিল, ২০২৫, ০১:৪০ এএম

>
টিকা না নেওয়াদের জন্য আজ থেকে বিশেষ ক্যাম্পেইন

করোনা সংক্রমণ প্রতিরোধে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা না নেওয়াদের জন্য আবারও বিশেষ টিকা ক্যাম্পেইনের আয়োজন করেছে সরকার। ক্যাম্পেইনের আওতায় ২৮ সেপ্টেম্বর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত টিকা দেওয়া হবে। এ সময়ে প্রথম ডোজে বাদ পড়া ৩৩ লাখ এবং দ্বিতীয় ডোজে বাদ পড়া ৯৪ লাখ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা করছে সরকার।

গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত ‌৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ টিকা কার্যক্রম বিষয়ক জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপ শীর্ষক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক এ তথ্য জানান।

এদিকে দেশে গত প্রায় দুই সপ্তাহ ধরে করোনা সংক্রমণ বাড়ছে। এর মধ্যে গত দুই দিনেই তার আগের ২৪ ঘণ্টায় প্রতিদিন ৭ শতাধিক করোনা রোগী শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গত ২৬ সেপ্টেম্বর তার আগের ২৪ ঘণ্টায় একদিনে করোনায় ৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে সংস্থাটি।

দেশে এখন পর্যন্ত করোনার বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার জন। প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ১২ লাখ ৭৪ হাজার জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ১২ কোটি ১৭ লাখ ৬৫ হাজার মানুষ।