NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ ভেঙে দেওয়া হলো নিউজিল্যান্ডের পার্লামেন্ট টিভির অভিজ্ঞতায় বিমান কন্ট্রোল করেছিলেন প্লাম্বার, বীরত্ব দেখান ডেন্টিস্ট সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো
Logo
logo

আত্মবিশ্বাস ফেরানো জয় নিয়ে সিরিজ জেতার মিশন বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৭ পিএম

>
আত্মবিশ্বাস ফেরানো জয় নিয়ে সিরিজ জেতার মিশন বাংলাদেশের

সর্বশেষ কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচে খুব কাছেও গিয়ে জয় পাওয়া হয়নি বাংলাদেশ দলের। অবশ্য দুবাইতে আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শেষ ওভারে কষ্টার্জিত জয় পেয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল। এমন জয় নাকি দরকার ছিল বলছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

ম্যাচ জয়ে দলের আবহাওয়া ও পরিবর্তন হয়ে গিয়েছে এমনটাই দাবি নতুন এই ওপেনারের। সেই আত্মবিশ্বাস নিয়ে আজ মঙ্গলবার সিরিজ জেতার মিশনে নামছে বাংলাদেশ দল!

এর আগে বিসিবির পক্ষ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় মিরাজ আমিরাতের বিপক্ষে সিরিজের  প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয় নিয়ে কথা বলেছেন। সেখানে আফিফ এবং সোহানের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন এ অলরাউন্ডার।

এ নিয়ে মিরাজ বলেন, 'আলহামদুলিল্লাহ আমাদের একটা ম্যাচ জেতা দরকার ছিল, আমরা কালকে ম্যাচটা জিতেছি। দলের ভেতরে ভালো একটা পরিবেশ ছিল। বিশেষ করে আমাদের কোচিং স্টাফ যারা ছিল তারা সবাই আমাদের এপ্রিসিয়েট করেছে। আফিফ খুব ভালো ব্যাটিং করেছে, সোহান ভাই করেছে। তাদের সাথে যারা ছোট ছোট অবদান রেখেছে তাদেরও করেছে (এপ্রিসিয়েট)।'

আমিরাতের বিপক্ষে পাওয়া প্রথম ম্যাচের জয়ে বাংলাদেশ দলে ফিরবে বড় এক আত্মবিশ্বাস। কেননা শেষ কয়েক ম্যাচ হারের কারণে টাইগার শিবিরে একটা জয়ই ছিল গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে বোলারদের অবদানকেও স্মরণ করলেন মেহেদী মিরাজ।

এ নিয়ে তিনি বলেন, 'আমাদের যে জিনিসটা দরকার ছিল যে কীভাবে একটা ম্যাচ জিততে হবে এরকম চাপের মুহূর্তে। কারণ এর আগে আমরা এমন ম্যাচ অনেক হেরেছি। সুতরাং এ জিনিসটা আমাদের দরকার ছিল। এই জিনিসগুলো, ছোট জিনিস এসব নিয়েও কথা বলা হয়েছে। হ্যাঁ অবশ্যই, আমাদের একটা জয় খুব দরকার ছিল। কারণ গত কয়েকটা সিরিজে, এশিয়া কাপে আমরা কাছে গিয়ে হেরেছি, জিততে জিততে হেরে গেছি। কালকের পরিস্থিতি ওরকমই ছিল কিন্তু আমাদের বোলাররা খুব ভালো কামব্যাক করেছে। এটা সবার ভেতরে বিশ্বকাপের জন্য আলাদা আত্মবিশ্বাস জোগাবে।'

আজ মঙ্গলবার দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।