NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

‘ব্যাচেলর পয়েন্ট’-এর বিতর্কিত সংলাপ নিয়ে যা বললেন অমি


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৫, ০২:৪৭ এএম

>
‘ব্যাচেলর পয়েন্ট’-এর বিতর্কিত সংলাপ নিয়ে যা বললেন অমি

একটি সংলাপ নিয়ে বিতর্কের মুখে সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব‌্যাচেলর পয়েন্ট’-এর তিনটি পর্ব ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব টিভি। গতকাল (২৫ সেপ্টেম্বর) ইউটিউব থেকে সরিয়ে নেওয়া সিজন ফোরের এই পর্বগুলো হলো ৭৪, ৭৫ ও ৭৬। এ বিষয়ে ব্যাখা নিয়ে নিজেদের ফেসবুক পেজে একটি বিবৃতিও দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এবার এ নিয়ে মুখ খুলেছেন নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি। ঢাকা পোস্টকে পুরো বিষয়টি নিয়ে নিজের মতামত জানিয়েছেন জনপ্রিয় এই নির্মাতা।

নাটকের বিতর্কিত সংলাপ ‘যৌনকর্মীর ছেলে’ ব্যবহার প্রসঙ্গে অমি বলেন, “যৌনকর্মীর ছেলে-সংলাপটা নিয়ে অনেকের দ্বিমত ছিলো। আমার পয়েন্টটা হলো আমরা কিন্তু ‘খা… ছেলে’, ‘মা.. ছেলে’ (শব্দটি প্রকাশযোগ্য নয়) এই ধরনের শব্দ বাস্তব জীবনে ব্যবহার করে থাকি। বাংলাদেশের নাটক-সিনেমায়ও এই শব্দগুলো ব্যবহার হয়। সেখানে ‘খা… ছেলে’র বদলে আমি ‘যৌনকর্মীর ছেলে’ শব্দটি ব্যবহার করেছি। যৌনকর্মী একটা শ্রেণিকে বোঝায়। যৌনকর্মী বলা তো তাদের জন্য স্বীকৃতি। কিন্তু তাদেরকে যদি আমরা ‘খা..’ বলি নিশ্চয়ই সেটা তারা পছন্দ করবে না। ইনফ্যাক্ট ‘খা… ..-মা.. ..’ গালিটাই দেওয়া উচিত না। কিন্তু আমরা চরিত্রের প্রয়োজনে বা নেগেটিভিটি বোঝানোর জন্য অনেক সময় মদ খাওয়া, ধর্ষণ, সিগারেট খাওয়া, মিথ্যা বলা, চুরি করা বা গালি ব্যবহার করি। সেই জায়গা থেকেই শব্দটা ব্যবহার করেছি।’

একটা মুষ্টিমেয় গ্রুপ এ নিয়ে সক্রিয় ছিলো জানিয়ে অমি বলেন, “এটা নিয়ে যারা নেগেটিভ মন্তব্য করেছে, এরমধ্যে আমি খেয়াল করে দেখেছি একটা লেখাই বিভিন্ন পেজে আপলোড করা হয়েছে। একটা মুষ্টিমেয় গ্রুপ যারা ‘ব্যাচেলর পয়েন্ট’ পছন্দ করে না তারা এই লেখাটা লিখে বিভিন্ন পেজে আপলোড দিয়েছে। কিন্তু আমরা এই সংলাপটা মিউট করার জন্য আপাতত সেই পর্বগুলো প্রাইভেট করে রেখেছি। যারা ব্যাচেলর পয়েন্টকে আপাতত অপছন্দ করছে না বা হেইট করছে তাদেরকে সম্মান জানিয়েই কাজটি করা।’