NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

তর সইছে না হৃতিকের প্রেমিকার


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৩ এএম

>
তর সইছে না হৃতিকের প্রেমিকার

আগামী শুক্রবার মুক্তি পাওয়ার কথা হৃতিকের নতুন ছবি ‘বিক্রম বেদা’-র। ছবিতে হৃতিকের চরিত্রের কালো পাঞ্জাবি আর কালো সানগ্লাস পরা রক্তমাখা ছবি এরইমধ্যে হইচই ফেলেছে ভক্তদের মধ্যে। 

এই সিনেমা দেখার জন্য যারা অধীর অপেক্ষায় আছেন তাদের অন্যতম  হৃতিকের প্রেমিকা সাবা আজাদ। তার আর সর সইছে না। প্রেমিককে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। তবে সেই অপেক্ষা শেষই হতে চাইছে না। 

সাবা ইনস্টাগ্রাম পোস্টে ‘বিক্রম বেদা’ টিজার প্রকাশ করে লিখেছেন, ‘আর অপেক্ষা সহ্য হচ্ছে না।’

‘বিক্রম বেদা’য় হৃতিক অভিনয় করেছেন ‘ত্রাস ছড়ানো এক গ্যাংস্টার’-এর ভূমিকায়। তাঁকে গ্রেফতার করতে চান সৎ পুলিশ অফিসার বিক্রম। তাঁরাই এই গল্পের মুখ্য চরিত্র। ছবিতে বিক্রমের ভূমিকায় দেখা যাবে সাইফ আলি খানকে। সিনেমাটি আসলে একই নামের একটি তামিল সিনেমার হিন্দি রিমেক। মূল ছবিতে অভিনয় করেছিলেন আর মাধবন। তাকে এই সিনেমাতেও একটি চরিত্রে দেখা যাবে। এ ছা়ড়া রাধিকা আপ্তেও অভিনয় করেছেন এই সিনেমাতে।