NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

৪০০ পর্বে ধারাবাহিক ‘বউ শাশুড়ি’


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২২ পিএম

>
৪০০ পর্বে ধারাবাহিক ‘বউ শাশুড়ি’

আগামীকাল ২৬ সেপ্টেম্বর প্রচারিত হবে বৈশাখী টিভির নিয়মিত ধারাবাহিক নাটক ‘বউ শাশুড়ি’র ৪০০ তম পর্ব। সপ্তাহের শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে ও রাত ১১টায় প্রচার হচ্ছে নাটকটি।

টিপু আলম মিলনের গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, সাজু খাদেম, মুনিরা মিঠু, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি, আমিন আহমেদ, অনামিকা, গুলশান আরাসহ অনেকে।

নাটকটি নিয়ে গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘মা-বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান নিয়েই আমাদের সংসার। সংসার সুখের হবে এমনটাই স্বাভাবিক। কিন্তু অনেক সংসারে সুখ যেন সোনার হরিণ। বউ শাশুড়ির সম্পর্কই এর মূল কারণ। বউ-শাশুড়ির এ যুদ্ধটা এখন যেন সামাজিক ব্যাধি। সে বিষয়টাকেই এই নাটকে তুলে ধরা হয়েছে। নাটকটির মাধ্যমে এসব বিষয়ে দর্শকের সচেতনতা বাড়বে বলেই আমাদের বিশ্বাস।’

‘বউ শাশুড়ি’র ৪০০ পর্বে থাকছেন আল মনসুর, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, রোজী সিদ্দিকী, আরফান আহমেদ, জয়রাজ, স্বাগতা, মিষ্টি মারিয়া ও অবাক।