NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেলেন ফারুকী


খবর   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৫, ০৬:৫১ এএম

>
সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেলেন ফারুকী

সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের সিনেমার নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমায় বিশেষ অবদানের জন্য শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৩তম আসরে তাকে এই সম্মাননা দেয়া হয়েছে।

খবরটি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকী লিখেছেন, ‘শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালকে ধন্যবাদ আমাকে এবছরের সাউথ এশিয়ান ফিল্ম পুরস্কার দেয়ার জন্য। জেনে ভালো লাগছে যে অতীতে এই পুরস্কার আমার পছন্দের মানুষরা অর্জন করেছিলেন। সম্মানিত বোধ করছি। মনে হয় আমার যাত্রা কেবল শুরু হয়েছে এবং আরও অনেক দূর যেতে হবে।’

গত ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে এবারের শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। ওপেনিং নাইটে দেখানো হয়েছে অনুরুদ্ধ রায় চৌধুরীর সিনেমা ‘লস্ট’। উৎসবে স্বাধীন ধারার নির্বাচিত ৮০টি সিনেমা, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি দেখানো হবে। এর জন্য বেছে নেওয়া হয়েছে দুটি স্থান-শিকাগোর ডাউন টাউনের ‘কলাম্বিয়া ফিল্ম রো’ ও ‘ডিপল ইউনিভার্সিটি’স স্কুল অব সিনেমাটিক আর্টস’।

রোববার (২৫ সেপ্টেম্বর) এই উৎসবের পর্দা নামবে। শেষ দিন জানানো হবে সেরা ফিচার, সেরা শর্ট ও সেরা ডকুমেন্টারি কোনগুলো নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য, এর আগে সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলেন নওয়াজুদ্দীন সিদ্দিকী, শর্মিলা ঠাকুর, রাজ কুমার রাও প্রমুখ।