NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার বড় জয়


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৫:৪৮ এএম

>
মেসির জোড়া গোলে আর্জেন্টিনার বড় জয়

বিশ্বকাপের জার্সিটা অনেক দিন আগেই প্রকাশ করে ফেলেছিল আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে সেই জার্সি পরে আজ প্রথমবারের মতো নেমেছিল দলটি। লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ গোলে জিতে সেই ম্যাচটা দারুণভাবেই রাঙিয়েছে কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

পিএসজির জার্সি গায়ে লিওনেল মেসির মৌসুমটা কাটছে ভালোই। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে খেলে তিনি করেছেন ৬ গোল, করিয়েছেন আরও ৮টি। তবে এখানে যেসব গোলের সুযোগ তিনি গড়ে দিয়েছেন, তার হিসেব নেই।

তেমনই এক সুযোগে আজ মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে আর্জেন্টিনা পায় প্রথম গোলটা। ম্যাচের বয়স তখন ১৬ মিনিট। মাঝমাঠ থেকে মেসির বাড়ানো বল বক্সে খুঁজে পায় আলেহান্দ্রো পাপু গোমেজকে। তার স্কয়ার করা বল সহজ এক ট্যাপ ইনে লাওতারো মার্টিনেজ জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে। 

ফিফা র‍্যাঙ্কিংয়ের ৮০তম অবস্থানে থাকা হন্ডুরাসের বিপক্ষে আলবিসেলেস্তেরা ছড়ি ঘুরিয়েছে এর আগে থেকেই। গোলের পরও সে সুতোয় ঢিল পড়েনি একটু। তার মাসুলটাও গুণতে হয়েছে বৈকি! পুরো ম্যাচে ফাউল হজম করতে হয়েছে ১২টা। তারই একটা ৩৮ মিনিটে করা হয়েছিল মেসিকে। সঙ্গে সঙ্গে দেখা যায়, পুরো আর্জেন্টিনা দলই রীতিমতো তেড়ে এসেছে ফাউল করা দেইবি ফ্লোরেসের দিকে!

সে ফাউল অবশ্য গুরুতর ছিল না, মেসি উঠে দাঁড়িয়েছেন, দৌড়েছেন একটু পরেই। পেলেন গোলের দেখাও। ৪৫ মিনিটে বক্সে লাওতারোকে ফাউল করার ফলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। বিরতিতে যায় ২-০ গোলে এগিয়ে। 

বিরতির কিছু পরেই মেসি পান দ্বিতীয় গোলের দেখা। মাঝমাঠ থেকে এনজো ফার্নান্দেজের বাড়ানো বল খুঁজে পায় তাকে। বক্সের বাইরে থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে করা তার দারুণ এক চিপ চলে যায় হন্ডুরাসের জালে। 

কোচ লিওনেল স্ক্যালোনি এরপর মনোযোগ দেন বেঞ্চের শক্তি বাজিয়ে দেখার দিকে। তাতে তিয়াগো আলমাদা পান প্রথম আন্তর্জাতিক ম্যাচের স্বাদ, সময় পান ইউলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টাররা। 

আর্জেন্টিনা শেষমেশ ম্যাচটা শেষ করে ৩-০ ব্যবধান ধরে রেখেই। ফলে দলটির অপরাজিত যাত্রাটা উন্নীত হয় ৩৪-এ। নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ২৮ সেপ্টেম্বর জ্যামাইকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।