NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

আগের চেয়ে স্বচ্ছ নির্বাচন হবে, মার্কিন রাষ্ট্রদূতকে সিইসি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:২৮ এএম

আগের চেয়ে স্বচ্ছ নির্বাচন হবে, মার্কিন রাষ্ট্রদূতকে সিইসি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অন্যান্য নির্বাচন থেকে স্বচ্ছ ও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বুধবার রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা জানান। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।

তিনি বলেন, প্রথমত তাদের (মার্কিন রাষ্ট্রদূত) কোনো বার্তা নেই। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। তিনি আমাকে স্বাগত জানিয়েছেন নতুন সিইসি হিসেবে। সব ক্ষেত্রে সাফল্য কামনা করেছেন আমার। এ ছাড়া মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, তার সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হলে করবেন।

নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত কিছু বলেছেন কি না, জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন নিয়ে আসলে তিনি তেমন কিছু আলোচনা করেননি। বলেছেন, আমি কেমন কেমন ফিল করছি। আমি বলেছি, আমেরিকার মতো আমাদের নির্বাচন এত স্মুথ (মসৃণ) নয়। একটু টার্বুলেন্স (হাঙ্গামা) হয়। ওইদিক থেকে আমরা প্রস্তুত। আশা করি, সরকারি সব সংস্থা থেকে সহযোগিতা পাব এবং নির্বাচনটা সফল হবে। ফেয়ার করার চেষ্টা করব নির্বাচন।

সম্ভব হলে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা দেয়া হবে বলে জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, এতে নজরদারি সহজ হবে। সরকারও আশা করি সাহায্য করবে। আমাদের সীমাবদ্ধতার মধ্যে একটা ভালো নির্বাচন করার চেষ্টা করব।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচনে কোনো চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়নি বলে জানান কাজী হাবিবুল আউয়াল।