হজযাত্রীদের খরচ কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিমানভাড়া কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। এ ছাড়া ধর্মমন্ত্রী জানান, দেশের প্রায় ৮২ হাজার মসজিদের দুই লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধুপুর জামিয়া হালিমিয়া মাদরাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে ধর্মমন্ত্রী এ কথা জানান।
ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেমদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। হজযাত্রীদের খরচ কমানোসহ ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দেওয়ার এ উদ্যোগের মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।