NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২৩, ২০২৬ | ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুন, নিহত ৩ আন্তর্জাতিক বিচারের দ্বারস্থ হলো ইরান যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা অনিরুদ্ধ-কাব্যর বিয়ের সংবর্ধনায় তারার হাট, হাজির রজনীকান্ত-কমল-বিজয় শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ উচ্চ সুদ হার নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের দিকে তাকানোর পরামর্শ ইউরোপের বিভিন্ন শহরে তরুণদের বিক্ষোভ পর্নো সাইটে পরিচয়ের পর হত্যা, মার্কিন নাগরিকের আমৃত্যু কারাদণ্ড পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব বাংলাদেশের
Logo
logo

চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৬, ০৯:১১ পিএম

চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী

আগামী চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নারী-পুরুষের মধ্যে যারা উদ্যোক্তা হতে আগ্রহী, তাদের জন্য এসএমই ফাউন্ডেশন এর মধ্যে ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪ জেলায় প্রতি বছর ১০০ জন নতুন উদ্যোক্তা সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে আশা করছি, আগামী চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে।

 

 

 

তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ খাতের উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, এসএমই খাতের উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিত বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।