NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২৩, ২০২৬ | ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুন, নিহত ৩ আন্তর্জাতিক বিচারের দ্বারস্থ হলো ইরান যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা অনিরুদ্ধ-কাব্যর বিয়ের সংবর্ধনায় তারার হাট, হাজির রজনীকান্ত-কমল-বিজয় শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ উচ্চ সুদ হার নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের দিকে তাকানোর পরামর্শ ইউরোপের বিভিন্ন শহরে তরুণদের বিক্ষোভ পর্নো সাইটে পরিচয়ের পর হত্যা, মার্কিন নাগরিকের আমৃত্যু কারাদণ্ড পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব বাংলাদেশের
Logo
logo

আন্তর্জাতিক বিচারের দ্বারস্থ হলো ইরান


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৬, ০৯:১১ পিএম

আন্তর্জাতিক বিচারের দ্বারস্থ হলো ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যা এবং মিনাব শহরের একটি স্কুলে প্রাণঘাতী হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশের আদালতে মামলা দায়ের করেছে তেহরান। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক আদালত ও বিচারব্যবস্থার দ্বারস্থ হচ্ছে দেশটি।

 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। প্রতিবেদনে ইরানের আইনবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাজিদ আনসারি বলেন, যেসব আদালত এসব মামলার বিচারিক এখতিয়ার গ্রহণ করেছে, সেসব আদালতেই আইনি কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি জানান, নথিভুক্ত ও প্রামাণ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলাগুলো পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।

অন্য মামলাগুলো নিবন্ধনের প্রক্রিয়ায় রয়েছে।

 


 

জাতিসংঘের সমর্থিত মানবাধিকার বিশেষজ্ঞরা বলেছেন, গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের স্কুলটিতে যুক্তরাষ্ট্রের চালানো দুটি বিমান হামলায় ১৭৮ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে।

নিহতদের মধ্যে অন্তত ১২০ জন শিশু ছিল বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওই দিন থেকেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়।

মিনাবের স্কুলে হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।