NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, নভেম্বর ২১, ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ উচ্চ সুদ হার নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের দিকে তাকানোর পরামর্শ ইউরোপের বিভিন্ন শহরে তরুণদের বিক্ষোভ পর্নো সাইটে পরিচয়ের পর হত্যা, মার্কিন নাগরিকের আমৃত্যু কারাদণ্ড পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব বাংলাদেশের ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন নেতৃত্ব সংকটের মুখে জাতিসংঘ, গুতেরেসের উত্তরসূরি নির্বাচনে অচলাবস্থা যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের ডেটাবেসে হ্যাকিংয়ের তদন্ত, আক্রান্ত কৃষি বিভাগ ‘আপনারা একা নন’: গণহত্যার রায়ের পর রোহিঙ্গাদের পাশে থাকার প্রতিশ্রুতি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির নিউইয়র্কে মার্কিন নাগরিককে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় নাগরিকের ১৯ বছরের বেশি কারাদণ্ড
Logo
logo

পর্নো সাইটে পরিচয়ের পর হত্যা, মার্কিন নাগরিকের আমৃত্যু কারাদণ্ড


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৬, ০৯:১১ পিএম

পর্নো সাইটে পরিচয়ের পর হত্যা, মার্কিন নাগরিকের আমৃত্যু কারাদণ্ড

পর্নো সাইটে পরিচয়ের পর এক ব্রিটিশ নারীকে অপহরণ ও হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি আদালত এক মার্কিন নাগরিককে পরপর দুটি আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালত এ রায় ঘোষণা করেন।

২০২৫ সালের অক্টোবরে ৫৪ বছর বয়সী ডোয়াইন হল ব্রিটিশ নাগরিক ৩২ বছর বয়সী সংগীত শিক্ষক সোনিয়া এক্সেলবিকে অপহরণ ও হত্যা করেন।  

 

গত মঙ্গলবার শুরু হওয়ার পর চার দিনের বিচার কার্যক্রম শেষে জুরি বোর্ড মাত্র এক ঘণ্টার আলোচনার পর সর্বসম্মতিক্রমে ফ্লোরিডার বাসিন্দা ডোয়াইন হলকে পূর্বপরিকল্পিত ফার্স্ট-ডিগ্রি হত্যা এবং অপহরণের উভয় অভিযোগেই দোষী সাব্যস্ত করেন। রায় ঘোষণার সময় হলকে নির্বিকার দেখা যায়। জুরির রায়ের পরপরই বিচারক টিমোথি ম্যাককোর্ট তাৎক্ষণিকভাবে হলের সাজা ঘোষণা করেন।

দুটি অভিযোগের প্রতিটির জন্য আলাদাভাবে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, যা একটির পর একটি কার্যকর হবে। প্রথম সাজা থেকে তাঁর ইতিমধ্যে কারাগারে কাটানো ৪০০ দিন বাদ দেওয়া হয়েছে। 

 

সাজা ঘোষণার আগে ব্রিটিশ নাগরিক সোনিয়া এক্সেলবির ভাইবোনেরা আদালতে আবেগঘন বক্তব্য দেন। তাঁরা সোনিয়ার দয়ালু ও সুন্দর স্বভাবের স্মৃতিচারণা করেন এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যামি বার্ন্ডট বলেন, সোনিয়ার মানসিক অসুস্থতা ও দুর্বলতার সুযোগ নিয়ে হল নিজের বিকৃত লালসা চরিতার্থ করেছেন।

 

বর্তমানে বন্ধ হয়ে যাওয়া চরমপন্থী পর্নোসাইট ‘মাদারলেস ডট কম’-এ দুই বছর আগে ডোয়াইন হলের সঙ্গে দক্ষিণ ইংল্যান্ডের সোনিয়া এক্সেলবির পরিচয় হয়। সাইটটি গ্রাফিক যৌন নির্যাতন এবং লিঙ্গভিত্তিক সহিংসতার চিত্র প্রদর্শনকারী কনটেন্ট প্রচারের জন্য আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল।

ফ্লোরিডার ম্যারিয়ন কাউন্টির রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে আসার পর সোনিয়া এক্সেলবিকে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্রে আসার আগে প্রায় দুই বছর ধরে ওই সাইটে কথোপকথনের মাধ্যমে ডোয়াইন হল তাঁকে প্ররোচিত করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

 

 

আদালতে জানানো হয়, পরিবারের মতে এক্সেলবি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি তীব্র বিষণ্নতা এবং আত্মহত্যার প্রবণতার সঙ্গে লড়াই করছিলেন এবং এর আগে দুবার নিজের জীবন নেওয়ার চেষ্টা করেছিলেন।

ফ্লোরিডার সহকারী অ্যাটর্নি অ্যামি বার্ন্ডট বলেন, ‘এক্সেলবি নিজের ক্ষতি করার বিকল্প কোনো উপায় সবসময় খুঁজতেন এবং মাদারলেস সাইটে খুঁজে পাওয়া একদল পুরুষ তাঁকে সেই সুযোগ করে দিয়েছিল। বার্ন্ডট বলেন, ‘সোনিয়া মাদারলেসে বিভিন্ন পুরুষের সঙ্গে যোগাযোগ করছিলেন। তিনি এমন কাউকে খুঁজছিলেন যে তাঁকে হত্যা করবে। তাঁর মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। তিনি মারা যেতে চেয়েছিলেন এবং তিনি জানতেন যে তিনি নিজে এটি করতে পারবেন না।’ তিনি আরো বলেন, ‘দুর্ভাগ্যবশত, সোনিয়াকে সবচেয়ে নৃশংস ও জঘন্য উপায়ে হত্যা করতে ইচ্ছুক বিকৃতমনা পুরুষের সেখানে কোনো অভাব ছিল না। তারা তাঁকে বার্তা পাঠাত এবং কিভাবে তাঁকে হত্যা করবে তার বর্ণনা দিত।’

রাষ্ট্রপক্ষের মতে, সাইটটিতে অন্যান্য ইউজারনেমের পাশাপাশি ‘আলফা স্যাডিস্ট’ ছদ্মনাম ব্যবহার করা হল নিজের ‘বিকৃত আনন্দ’ চরিতার্থ করতে এক্সেলবির সেই দুর্বলতার সুযোগ নিয়েছিলেন। তারা জানায়, এক্সেলবিকে হত্যা করার জন্য হল তাঁর কাছে নগদ ৪ হাজার ডলার দাবি করেছিলেন। এক্সেলবিকে হত্যার কথা অস্বীকার করে হল পুলিশকে জানিয়েছেন যে, ওই নারীর সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক ছিল। হলের পক্ষের আইনজীবী দল বলেছে যে, তিনি এমন একজন নারীকে সাহায্য করার চেষ্টা করছিলেন যিনি মারা যেতে চেয়েছিলেন।

২০২৫ সালের অক্টোবরে এক্সেলবি বিমানে করে যুক্তরাষ্ট্রে আসেন এবং হল তাকে ফ্লোরিডার গেইনসভিল আঞ্চলিক বিমানবন্দর থেকে গাড়িতে তুলে নেন। রাষ্ট্রপক্ষ জানায়, সেখান থেকে হল তাঁকে একটি এয়ারবিএনবি-তে নিয়ে যান।

রাষ্ট্রপক্ষ আদালতে একটি টেক্সট মেসেজ উপস্থাপন করেছে, যা এক্সেলবি হলের সঙ্গে থাকাকালীন এক বন্ধুকে পাঠিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। বার্তাটিতে লেখা ছিল, ‘আমি দুঃখিত, সে বারবার আমার ফোন নিয়ে নিচ্ছে, ফোনটি আমার কাছে রাখতে সে ভরসা পাচ্ছে না। সে স্পষ্ট করে দিয়েছে যে তাকে গুলি করা ছাড়া এখান থেকে বের হওয়ার আর কোনো পথ নেই। কেউ আমাকে সময়মতো খুঁজে পাবে না। আমি ভেবেছিলাম সে কাজটা দ্রুত সেরে ফেলবে এবং আমার মনকে এসব নিয়ে ভাবার সময় দেবে না। আর আমি যদি তাকে গুলি করার প্রস্তাব না নিই, তবে এটাই হবে কারো উদ্দেশ্যে বলা আমার শেষ কথা।’

ব্রিটেনের পুলিশের কাছে এক নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর ইন্টারপোল মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে, ২০২৫ সালের ১৭ অক্টোবর পুলিশ তদন্তকারীরা এক্সেলবির মরদেহ খুঁজে পান। একটি অগভীর কবর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, যাতে চারটি ছুরিকাঘাতের চিহ্ন এবং আঘাতের দাগ ছিল।
এই সপ্তাহে জুরিদের সামনে হলের ফোন থেকে উদ্ধার করা একটি ভিডিও দেখানো হয়েছে, যেখানে তাকে এক্সেলবিকে এই কথাটি বারবার বলতে নির্দেশ দিতে দেখা যায় যে—তিনি মার খেতে এবং কষ্ট পেতে চান। ভিডিওতে হলকে বলতে শোনা যায়, ‘তুমি তো এভাবেই মরতে চেয়েছিলে, তাই না? তুমি চেয়েছিলে তোমাকে মারধর করা হোক এবং কষ্ট দেওয়া হোক, কারণ তুমি একটা জঘন্য মানুষ? বলো এটা।’

রাষ্ট্রপক্ষ এক্সেলবির মৃত্যুর সঙ্গে হলের সম্পৃক্ততার প্রমাণ হিসেবে বস্তুগত, ডিজিটাল এবং আর্থিক প্রমাণ উপস্থাপন করেছে; যার মধ্যে রয়েছে কেনা একটি বেলচা এবং একটি ছুরি, যাতে ডিএনএ পরীক্ষায় এক্সেলবির রক্ত পাওয়া গেছে।

আদালতে আরো জানানো হয়, তদন্তকারীরা হলের মোবাইল ফোনে অন্যান্য নারীদের ধর্ষণ, নির্যাতন এবং হত্যার অসংখ্য ছবি খুঁজে পেয়েছেন, যার মধ্যে যৌন সহিংসতার গ্রাফিক ও ভয়াবহ আলোকচিত্রও রয়েছে।

আদালতে এক্সেলবির বোন সারা জুরিদের কাছে সোনিয়ার কঠিন শৈশব এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গে তার লড়াইয়ের বিস্তারিত বর্ণনা দেন। তবে ব্যক্তিগত নানা চ্যালেঞ্জ সত্ত্বেও সারা বলেন, তার বোন সবসময় অন্যদের প্রতি সহায়ক ও দয়ালু ছিলেন। সারা বলেন, ‘সে নিজেকে একটি বোঝা মনে করত। যদিও সে মোটেও তা ছিল না। বরং তার স্বভাব ছিল অত্যন্ত সুন্দর।’

এই মামলাটি নারীদের ওপর নির্যাতনের ক্ষেত্রে কিছু অনলাইন প্ল্যাটফর্ম যে ভূমিকা রেখে চলেছে; যা প্রযুক্তির মাধ্যমে নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা হিসেবে পরিচিত; সে বিষয়ে উদ্বেগকে আরো জোরালো করেছে।

চলতি বছরের শুরুর দিকে অনলাইনে মাদক প্রয়োগের মাধ্যমে যৌন নিপীড়ন নিয়ে সিএনএন-এর একটি অনুসন্ধানের কেন্দ্রবিন্দুতে থাকা ‘মাদারলেস’ সাইটটি মে মাসে ডাচ কর্তৃপক্ষ অফলাইনে বন্ধ করে দেয়। জুলাই মাসে, মার্কিন অঙ্গরাজ্য টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন ‘ডট কম’ রেজিস্ট্রির অধীনে মাদারলেসের কার্যক্রম চালানোর সক্ষমতা বন্ধ করার ক্ষেত্রে আইনি বিজয় অর্জন করেন।

সূত্র : সিএনএন