NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, নভেম্বর ২১, ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ উচ্চ সুদ হার নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের দিকে তাকানোর পরামর্শ ইউরোপের বিভিন্ন শহরে তরুণদের বিক্ষোভ পর্নো সাইটে পরিচয়ের পর হত্যা, মার্কিন নাগরিকের আমৃত্যু কারাদণ্ড পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব বাংলাদেশের ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন নেতৃত্ব সংকটের মুখে জাতিসংঘ, গুতেরেসের উত্তরসূরি নির্বাচনে অচলাবস্থা যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের ডেটাবেসে হ্যাকিংয়ের তদন্ত, আক্রান্ত কৃষি বিভাগ ‘আপনারা একা নন’: গণহত্যার রায়ের পর রোহিঙ্গাদের পাশে থাকার প্রতিশ্রুতি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির নিউইয়র্কে মার্কিন নাগরিককে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় নাগরিকের ১৯ বছরের বেশি কারাদণ্ড
Logo
logo

পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৬, ০৯:১১ পিএম

পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব বাংলাদেশের

এশিয়া কাপের আগে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সিরিজটি আয়োজন করতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছে বিসিবি।

দুই দেশের ক্রিকেট বোর্ডও প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

 

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বালিতে অনুষ্ঠিত আইসিসির সভার ফাঁকে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে এই প্রস্তাব দেয় বিসিবি। সিরিজের সময় নিয়ে একটু দ্বিমত আছে।

গত শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি যেমন জানান, আগামী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

 

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘এশিয়া কাপের আগে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছি আমরা। দুই দেশই বেশ ইতিবাচক সাড়া দিয়েছে।’

তবে এখনই সিরিজের ঘোষণা দেওয়ার সুযোগ নেই।

কারণ, প্রস্তাবটি এখনো বিবেচনাধীন। দুই বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে বিসিবি। ওই কর্মকর্তা বলেন, ‘এটি আমাদের দেওয়া প্রস্তাব। দুই দেশ বিষয়টি বিবেচনা করছে। তারা খেলবে কি না, পরে আমাদের জানাবে।
’

 

আগামী ১৮ জুন থেকে ৪ জুলাই বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৭ এশিয়া কাপ। ২০১৬ সালের পর আবারও এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। সেবার টি-টোয়েন্টি সংস্করণের আসরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। 

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির আয়োজনে এটিই হতে যাচ্ছে প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। তার আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ সফল হলে এশিয়া কাপের প্রস্তুতিও ভালোভাবে সেরে নিতে পারবে বাংলাদেশ।