NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, নভেম্বর ২১, ২০২৬ | ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী ২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা ইসলাম গ্রহণ করে মক্কায় ওমরাহ পালন—কে এই ব্রাজিলিয়ান নারী ফুটবলার ডিসেম্বরের শেষ সপ্তাহে দেখতে পারেন যে ১০ সিরিজ কুইন্সে ১৪০ কোটি ডলারের ভ্যান উইক এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ সম্পন্ন, যানজট কমাতে চালু নতুন লেন রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে নিউইয়র্ক সিটি হলের প্রদর্শনীতে স্থান পেল শেহানা হানিফের অভিষেকের শাড়ি পলাতক সরকারের সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী নেওয়া বন্ধ হয়েছিল : প্রধানমন্ত্রী আলাস্কায় সুলিভানকে হারালেন পেলটোলা, ডেমোক্র্যাটদের আসন ৫৬ প্রথমবারের মতো এক ফ্রেমে শি-ট্রাম্প-পুতিন
Logo
logo

প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে যুক্তরাষ্ট্রে স্পিকার পদে মনোনয়ন পেলেন হাকিম


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৬, ১০:১১ এএম

প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে যুক্তরাষ্ট্রে স্পিকার পদে মনোনয়ন পেলেন হাকিম

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন হাকিম জেফ্রিস। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ আইন প্রণেতা হিসেবে এই পদে কোনো দলের মনোনয়ন পেলেন তিনি।

 

 

বুধবার (১৮ নভেম্বর) দলের অভ্যন্তরীণ ভোটে বিপুল সমর্থন নিয়ে মনোনয়ন নিশ্চিত করেন তিনি। ভোটের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সহকর্মীদের ধন্যবাদ জানান জেফ্রিস। তিনি লেখেন, একসঙ্গে তারা সাহসী পরিবর্তন আনবেন এবং আমেরিকান জনগণের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবেন।

৫৬ বছর বয়সী জেফ্রিসের পক্ষে ভোট দেন ২৫১ জন ডেমোক্র্যাট সদস্য।

বিপক্ষে ভোট দেন ১১ জন। দলের অধিকাংশ সদস্য সমর্থন দিলেও ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধ, গাজায় যুদ্ধের অবসান এবং রাজনীতিতে অর্থের প্রভাব কমানোর মতো বিষয়ে তার অবস্থান নিয়ে দলের একাংশের আপত্তি রয়েছে।

 


 

ওহাইওর নবনির্বাচিত কংগ্রেসম্যান ডন লিওনার্ড জেফ্রিসকে সমর্থন দিতে অস্বীকৃতি জানান। তার দাবি, ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধ এবং নির্বাচনী অর্থায়নে অর্থের প্রভাব কমানোর বিষয়ে জেফ্রিসকে প্রতিশ্রুতি দিতে হবে।

 সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে লিওনার্ড বলেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইন প্রয়োগ এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার নিশ্চয়তা না পেলে তিনি জেফ্রিসকে ভোট দেবেন না।

 

ইসরায়েল ইস্যুতে অবস্থান এবং আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপিএসি)-এর মতো ইসরায়েলপন্থী লবিং গোষ্ঠীর সঙ্গে সম্পর্কের কারণে জেফ্রিস নিজ দলের একাংশের সমালোচনার মুখে পড়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব সমালোচনার জবাব দেন তিনি। এ সময় মধ্যপ্রাচ্যে বড় ধরনের পরিবর্তন এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে মত দেন।


 

সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি জেফ্রিসের মনোনয়নকে ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করে হাকিমকে অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে জেফ্রিসের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করে তিনি শুভেচ্ছা জানান।

 

এর আগে ২০২৩ সালে সাবেক স্পিকার কেভিন ম্যাককার্থির উত্তরসূরি হিসেবে ডেমোক্র্যাটরা জেফ্রিসকে দলের প্রার্থী মনোনীত করেছিল। তবে সে সময় রিপাবলিকানদের সমর্থনে মাইক জনসন স্পিকার নির্বাচিত হন।

এবার ডেমোক্র্যাটদের মনোনয়ন পাওয়ায় স্পিকার হওয়ার পথে আরো এক ধাপ এগোলেন জেফ্রিস। আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। সেখানে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকলে মাইক জনসনের স্থলাভিষিক্ত হতে পারেন জেফ্রিস।