NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ১৬, ২০২৬ | ২ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলো সুখবর তিন দিনের সফরে ভারতে ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও কেট ‘কথা রাখার কোনো ইচ্ছাই তার ছিল না’, নেতানিয়াহু সম্পর্কে স্মৃতিকথায় বাইডেন প্রধানমন্ত্রী পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন ডিসেম্বরে আইসিসির কঠোর সমালোচনা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইতালির আল্পসে কেএফসি, ঐতিহ্য নষ্টের আশঙ্কায় স্থানীয়দের আপত্তি রোনালদোকে শ্রদ্ধা জানাতে পর্তুগালের যত বিশেষ আয়োজন জমা পড়েছে আবেদন, বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’ ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প
Logo
logo

চীনের গলার কাঁটা হয়ে উঠছে এনভিডিয়া কেলেঙ্কারি


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম

চীনের গলার কাঁটা হয়ে উঠছে এনভিডিয়া কেলেঙ্কারি

বিশ্বের শীর্ষস্থানীয় বহুজাতিক প্রযুক্তি কম্পানি এনভিডিয়ার এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে চীনের কথিত গুপ্তচরবৃত্তির অভিযোগ যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে চীনে মার্কিন প্রযুক্তিপণ্য, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যবহৃত উন্নত সেমিকন্ডাক্টর চিপ রপ্তানিতে আরো কঠোর বিধিনিষেধ আরোপের দাবি তুলেছেন মার্কিন আইনপ্রণেতারা।

 

একই সঙ্গে এনভিডিয়ার তদবিরের পর ট্রাম্প প্রশাসন রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকরে বিলম্ব করেছিল কি না, তা খতিয়ে দেখার উদ্যোগও নেওয়া হচ্ছে। ফলে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ শেষ পর্যন্ত বেইজিংয়ের জন্যই কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের কারণ হয়ে উঠতে পারে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার চীনা প্রচেষ্টা আরো বাধার মুখে পড়তে পারে।

এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক থাকা ওই ব্যবসায়ী নারীকে চীনের গোয়েন্দা সংস্থার সহযোগী হিসেবে মূল্যায়ন করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের আইনপ্রণেতারা। তারা চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ বিক্রি সীমিত করার পাশাপাশি রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকরে ট্রাম্প প্রশাসনের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন।

 

যুক্তরাষ্ট্রের ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের চীনবিষয়ক বিশ্লেষক ক্রেইগ সিঙ্গেলটন বলেন, চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর নিজেদের রপ্তানি নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়ার পক্ষে যুক্তি এখন অনেক দুর্বল হয়ে পড়েছে।

এ ঘটনায় চীনের কাছে চিপ বিক্রিতে কঠোর অবস্থানের পক্ষে থাকা আইনপ্রণেতাদের অবস্থান আরো শক্ত হয়েছে।

প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বুধবার বলেন, চীনের কাছে কোনো ধরনের প্রযুক্তি পৌঁছাতে দেওয়া হবে, তা নিয়ন্ত্রণে কংগ্রেসে সমর্থন বাড়ছে।

 

এদিকে চীন অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ অভিযোগ চীনকে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে। বৃহস্পতিবার বেইজিং সতর্ক করে বলেছে, হুয়াংকে ঘিরে ঘটনাকে অজুহাত বানিয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপ করা উচিত হবে না।

এনবিসি নিউজ বলছে, কংগ্রেসে বর্তমানে তিনটি বিল নিয়ে আলোচনা চলছে।

এগুলো হলো চিপ সিকিউরিটি অ্যাক্ট, এআই ওভারসাইট অ্যাক্ট এবং ম্যাচ অ্যাক্ট। বিলগুলো পাস হলে চিপের পাচার ঠেকাতে সরবরাহের গতিপথ নজরদারি, উন্নত চিপ রপ্তানিতে কংগ্রেসের তদারকি এবং চীনে চিপ তৈরির সরঞ্জাম রপ্তানিতে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর বিধিনিষেধ আরোপের সুযোগ তৈরি হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার ব্যবহার করে চীনা এআই প্রতিষ্ঠানগুলোর উন্নত চিপ ব্যবহারের পথও বন্ধ হতে পারে।

 

এদিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এআই আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা চলছে। সফটওয়্যারে অগ্রগতি থাকলেও উন্নত এআই চিপ তৈরিতে এখনো পিছিয়ে রয়েছে চীন। এনভিডিয়া এ ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

চিপ রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটনের রাজনৈতিক অবস্থানের পরিবর্তন এমন এক সময়ে ঘটছে, যখন আগামী সপ্তাহে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

হুয়াংয়ের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এনভিডিয়া প্রধানকে তিনি ‘সম্মানিত ব্যক্তি’ বলেও অভিহিত করেছেন। তবে আপাতত সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে এনভিডিয়াকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক তোলার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক কাজে লাগিয়ে হুয়াং এবং প্রযুক্তি খাতের তার ঘনিষ্ঠ সহযোগীরা চীনে উন্নত চিপ বিক্রির বিধিনিষেধ শিথিল করতে জোরালো তদবির চালিয়ে আসছেন। এ নিয়ে কংগ্রেস ও প্রশাসনের চীনবিষয়ক কঠোর অবস্থানের সমর্থকদের সঙ্গে তাঁদের বিরোধ তৈরি হয়েছে।

গত বছর ট্রাম্প প্রশাসন এনভিডিয়া ও এএমডিকে নির্দিষ্ট কিছু চিপ চীনে বিক্রির অনুমতি দেয়। বিনিময়ে প্রতিষ্ঠান দুটি বিক্রির আয়ের ১৫ শতাংশ যুক্তরাষ্ট্র সরকারকে দিতে সম্মত হয়। তবে কঠোর নিয়ন্ত্রণের পক্ষের আইনপ্রণেতাদের আশঙ্কা, এসব চিপ চীনের সামরিক সক্ষমতা, নজরদারি প্রযুক্তি ও অস্ত্র তৈরিতে এআইয়ের ব্যবহার বাড়াতে পারে।

এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেন, চীন কোন ধরনের প্রযুক্তিতে প্রবেশাধিকার পাবে, তা নিয়ে কংগ্রেসে কঠোর নিয়ন্ত্রণ আরোপের পক্ষে সমর্থন বাড়ছে। তার ভাষায়, এ বিষয়ে কংগ্রেসে একটি ঐকমত্য তৈরি হচ্ছে।

এরপর ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে চীন বলেছে, হুয়াংয়ের ঘটনাকে গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্য রপ্তানিতে আরো কঠোর বিধিনিষেধ আরোপের অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত হবে না। চীনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত জাতীয়তাবাদী সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস হুয়াংয়ের পদত্যাগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি’ বলে অভিহিত করেছে।

সব মিলিয়ে এনভিডিয়াকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক উদ্বেগ সৃষ্টি করেছে বেইজিংয়েও। বিশ্লেষকদের মতে, হুয়াংকে ঘিরে বিতর্ক চীনের জন্য উল্টো ফল বয়ে আনতে পারে। গুপ্তচরবৃত্তির মাধ্যমে এনভিডিয়ার শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছানোর চেষ্টা শেষ পর্যন্ত চীনের জন্য উন্নত চিপ পাওয়া আরো কঠিন করে তুলতে পারে।