NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ১৬, ২০২৬ | ২ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলো সুখবর তিন দিনের সফরে ভারতে ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও কেট ‘কথা রাখার কোনো ইচ্ছাই তার ছিল না’, নেতানিয়াহু সম্পর্কে স্মৃতিকথায় বাইডেন প্রধানমন্ত্রী পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন ডিসেম্বরে আইসিসির কঠোর সমালোচনা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইতালির আল্পসে কেএফসি, ঐতিহ্য নষ্টের আশঙ্কায় স্থানীয়দের আপত্তি রোনালদোকে শ্রদ্ধা জানাতে পর্তুগালের যত বিশেষ আয়োজন জমা পড়েছে আবেদন, বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’ ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প
Logo
logo

তিন দিনের সফরে ভারতে ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও কেট


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম

তিন দিনের সফরে ভারতে ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও কেট

ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন সোমবার ভারতের মুম্বাইয়ে পৌঁছেছেন। বার্ষিক আর্থশট পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে তারা ভারত সফরে গেছেন।

২০২৪ সালে ক্যানসারের চিকিৎসা নেওয়ার পর এটিই কেটের সবচেয়ে আলোচিত বিদেশ সফর।

 

রয়টার্স জানায়, তিন দিনের এই সফরে উইলিয়াম ও কেটের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। এর মধ্যে আছে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে গলির ক্রিকেট খেলা। এ ছাড়া তারা ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ের মেট্রোরেলে চড়বেন।

বলিউডের কয়েকজন জনপ্রিয় তারকার সঙ্গেও দেখা করবেন। এসব তারকা মঙ্গলবারের আর্থশট পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেবেন। সফরের শেষ দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন উইলিয়াম ও কেট। এ সময় তারা নয়াদিল্লিতে থাকবেন।

 


 

ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ২০২০ সালে আর্থশট পুরস্কার চালু করেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন ও কার্যকর সমাধান খুঁজে বের করাই এ পুরস্কারের লক্ষ্য। প্রতিবছর পাঁচজন বিজয়ীকে ১০ লাখ ব্রিটিশ পাউন্ড করে দেওয়া হয়। তাদের প্রকল্প আরো বড় পরিসরে বাস্তবায়নে এই অর্থ সহায়তা করে।

৪৪ বছর বয়সী কেটের শরীরে ক্যানসার ধরা পড়ার পর তিনি প্রতিরোধমূলক কেমোথেরাপি নেন।

তবে তার ক্যানসারের ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। চিকিৎসার পর রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে কিছুটা দূরে সরে যান তিনি।

 

 

বর্তমানে তার ক্যানসার নিয়ন্ত্রণে রয়েছে। ধীরে ধীরে জনসমক্ষে তার উপস্থিতিও বাড়ছে। তবে এর আগে উইলিয়ামের বিদেশ সফরগুলোতে তাকে সঙ্গে দেখা যায়নি। কেট আগেই জানিয়েছিলেন, ক্যানসারে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা এখনো তার জীবনে প্রভাব ফেলছে। প্রতিদিনের পরিস্থিতি অনুযায়ী তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ২০২৪ সালের পর বিদেশে তার উল্লেখযোগ্য সফর ছিল গত মে মাসে। সে সময় শিশুদের প্রাথমিক বিকাশ নিয়ে নিজের কাজের অংশ হিসেবে তিনি একা দুই দিনের জন্য ইতালি সফর করেন।