NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

মার্চের পর অক্টোবরে সর্বোচ্চ অপরিশোধিত তেল আমদানি চীনের


খবর   প্রকাশিত:  ১০ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম

মার্চের পর অক্টোবরে সর্বোচ্চ অপরিশোধিত তেল আমদানি চীনের

চলতি বছরের মার্চের পর অক্টোবরে চীন সবচেয়ে বেশি তেল আমদানি করেছে। তবে গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে দেশটির অপরিশোধিত তেল আমদানি ১৩ দশমিক ৩ শতাংশ কমেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটার প্রেক্ষাপটে এই তথ্য সামনে এসেছে। মঙ্গলবার প্রকাশিত চীনের সরকারি তথ্যে এ চিত্র দেখা গেছে।

 

রয়টার্স জানায়, বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চীন। দেশটি অক্টোবরে ৪ কোটি ১৯ লাখ ৪০ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করেছে।

প্রতিদিনের হিসাবে এর পরিমাণ ৯৮ লাখ ৮০ হাজার ব্যারেল। চীনের শুল্ক প্রশাসনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে তুলনায় অক্টোবরে দৈনিক তেল আমদানি ৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

 

অক্টোবরে পেট্রল, ডিজেল, উড়োজাহাজের জ্বালানি ও জ্বালানি তেলসহ বিভিন্ন পরিশোধিত তেলজাত পণ্যের রপ্তানিও কমেছে। এ মাসে রপ্তানির পরিমাণ ছিল ৫১ লাখ ৮০ হাজার টন।

সেপ্টেম্বরে তা ছিল ৭১ লাখ ৬০ হাজার টন। তবে গত বছরের অক্টোবরের তুলনায় এ বছরের অক্টোবরে রপ্তানি ১৪ দশমিক ৬ শতাংশ বেশি ছিল।

 

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চীনের পরিশোধিত তেলজাত পণ্যের মোট রপ্তানি হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টন। গত বছরের একই সময়ের তুলনায় তা ২ শতাংশ কম। অন্যদিকে, অক্টোবরে চীনের তেলজাত পণ্যের আমদানি বেড়েছে।

এ মাসে আমদানির পরিমাণ ছিল ৩১ লাখ ৫০ হাজার টন। সেপ্টেম্বরে এই পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার টন।

 

তবে চলতি বছরের প্রথম ১০ মাসে এসব পণ্যের মোট আমদানি কমেছে। এ সময় চীন ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার টন তেলজাত পণ্য আমদানি করেছে। গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৩ কোটি ৪১ লাখ ৯০ হাজার টন।

এদিকে অক্টোবরে চীনের প্রাকৃতিক গ্যাস আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও পাইপলাইনের মাধ্যমে আনা গ্যাস মিলিয়ে এ মাসে দেশটি ১ কোটি ১ লাখ ১০ হাজার টন গ্যাস আমদানি করেছে।

তবে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চীনের মোট প্রাকৃতিক গ্যাস আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কমেছে। এ ১০ মাসে দেশটি মোট ৯ কোটি ৯২ লাখ ২০ হাজার মেট্রিক টন প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে।