NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ | ২১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা দিলেন জেলেনস্কি নির্বাচনে হার, ট্রাম্পের বার্তা—‘কখনোই আত্মসমর্পণ নয়’ এবার ভিনিসিয়ুসের প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন অভিনেত্রীর জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন ট্রাম্প ওয়ানডে বিশ্বকাপ দেখতে এখনই ১২ কোটির বেশি আবেদন ৮৩২ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬
Logo
logo

হরমুজ স্বাভাবিক না হলে ভিন্ন পথে হাঁটার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের


খবর   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম

হরমুজ স্বাভাবিক না হলে ভিন্ন পথে হাঁটার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরানকে বৈশ্বিক অর্থনীতিকে ‘জিম্মি’ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ডোনাল্ড ব্লোম। তিনি বলেছেন, আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ইরানের প্রতি হাত বাড়িয়েছে।

তবে হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক না হলে ভিন্ন পদক্ষেপ নিতেও প্রস্তুত ওয়াশিংটন। 

 

রবিবার বাহরাইনে অনুষ্ঠিত নিরাপত্তাবিষয়ক সম্মেলন ‘মানামা ডায়ালগে’ বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন নিকটপ্রাচ্যবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ব্লোম।

তিনি বলেন, ‘আলোচনার হাত বাড়ানো হয়েছে এবং সেই যোগাযোগের পথগুলো এখনো খোলা ও সক্রিয় রয়েছে।’

তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র অন্য পথেও এগোনোর প্রস্তুতি রাখছে উল্লেখ করে ব্লোম বলেন, ‘ইরানকে এই অঞ্চল ও বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করতে দেওয়া যায় না।