NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা প্রদান


খবর   প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৬, ১০:১১ এএম

নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা প্রদান

নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাতজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কুইন্সের উডসাইডে কুইন্স প্যালেস পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানান ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট-লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী।

অনুষ্ঠানে সম্মাননা পান নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি ক্যারেন গোপ, কুইন্স কাউন্টি সারোগেটস কোর্টের বিচারক ক্যাসান্দ্রা এ. জনসন, রিয়েল এস্টেট খাতের নেতা রব চৌধুরী, নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ইন্সপেক্টর আদিল রানা ও ইন্সপেক্টর খন্দকার আবদুল্লাহ, জ্যাকসন হাইটস ইন্ডিয়ান মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শিব দাস এবং চিকিৎসক ও কমিউনিটি নেতা ডা. মোহাম্মদ এনামুল হক।

অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তির মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং এবং নিউ জার্সির ফ্র্যাঙ্কলিন টাউনশিপের কাউন্সিলওম্যান শেপা উদ্দিনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তৃতায় কংগ্রেসওম্যান গ্রেস মেং এমন একটি অনুষ্ঠানের আয়োজন করায় অ্যাটর্নি মঈন চৌধুরীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশি অভিবাসীরা যুক্তরাষ্ট্রের রাজনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী, টাইম টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের, তরিকুল ইসলাম মিঠুসহ অনেকে।

রব চৌধুরী তাঁর বক্তব্যে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রের সামাজিক কর্মকাণ্ডে, বিশেষ করে রাজনীতিতে, বাংলাদেশিদের আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। আগামী ৩ নভেম্বরের নির্বাচন সামনে রেখে কয়েকজন প্রার্থী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁদের পক্ষে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অভিবাসীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং বিভিন্ন পেশা ও সামাজিক ক্ষেত্রে তাঁদের ভূমিকা তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যবসা, আবাসন খাত, চিকিৎসা ও কমিউনিটি নেতৃত্বে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের নির্বাচিত করা হয়।

নিউইয়র্কের বহুজাতিক সমাজে অভিবাসীরা অর্থনীতি, জনসেবা, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের পেশাগত সাফল্য ও কমিউনিটির প্রতি অবদান তুলে ধরার মাধ্যমে এ ধরনের আয়োজন অভিবাসীদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সম্মাননা প্রদান ছাড়াও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়।