NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩১, ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র হাকিমির হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির আসছে কার্তিক আরিয়ানের ‘অপারেশন সিঁদুর’ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি আলাস্কায় প্রার্থীর নাম নিয়ে বিতর্ক মিশিগানে রিপাবলিকানদের হাতিয়ার ‘ইসলামবিদ্বেষ’ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার চেষ্টা, ইরানে ফিরলেন কাতারের মধ্যস্থতাকারীরা
Logo
logo

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার চেষ্টা, ইরানে ফিরলেন কাতারের মধ্যস্থতাকারীরা


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৬, ০২:১০ পিএম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার চেষ্টা, ইরানে ফিরলেন কাতারের মধ্যস্থতাকারীরা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এর অংশ হিসেবে শুক্রবার কাতারের মধ্যস্থতাকারীরা আবারও ইরানের রাজধানী তেহরানে ফিরেছেন।

আলোচনা সম্পর্কে জানেন, এমন এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই এই আলোচনা চালানো হচ্ছে।

 

আলোচনার বিষয়ে জানেন, এমন আরেক কর্মকর্তা জানান, গত রবিবার ইরানের কাছে একটি খসড়া শান্তি পরিকল্পনা দিয়েছে কাতার। তবে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রস্তাবগুলো নাকচ করেছেন।

তার মতে, এসব প্রস্তাব গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসবে না তেহরান।

 


 

যুক্তরাষ্ট্র চায়, আলোচনার শুরু থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত করা হোক। অন্যদিকে, ইরানের দাবি, আগে দেশটির বন্দর অবরোধ তুলে নিতে হবে এবং তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে সাত দিনের যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা বাস্তবায়নের উপায় খুঁজতে মধ্যস্থতাকারীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে তেহরান।

 


 

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন, ইরানের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উদ্যোগের উদ্দেশ্য ছিল চিকিৎসাসামগ্রী নিয়ে আলোচনা করা। তবে এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ইরানের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করার উদ্যোগের অংশ হিসেবেই এই যোগাযোগ করা হয়েছে।