NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

বুধবার আখেরি চাহার সোম্বা


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৫, ০৫:৪০ এএম

>
বুধবার আখেরি চাহার সোম্বা

আগামীকাল (২১ সেপ্টেম্বর) আখেরি চাহার সোম্বা পালন করা হবে।

এ উপলক্ষে বুধবার বাদ যোহর (দুপুর দেড়টা) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এসব তথ্য জানান।

তিনি বলেন, আখেরি চাহার সোম্বার অনুষ্ঠানের আলোচক হিসেবে অংশ নেবেন মদিনাতুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী। এতে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার।

আখেরি চাহার সোম্বা মূলত ফার্সি পরিভাষা। ফার্সি শব্দ আখেরি অর্থ শেষ। চাহার অর্থ সফর মাস এবং সোম্বা অর্থ বুধবার। অর্থাৎ সফর মাসের শেষ বুধবারে মোহাম্মদ (সা.)-এর সাময়িক সুস্থতাকে স্মরণ করে মুসলমানরা যে ইবাদত করেন, তাই আখেরি চাহার সোম্বা।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, আখেরি চাহার সোম্বা বলতে আরবি ‘সফর’ মাসের শেষ বুধবার দিনকে বোঝায়। হযরত মুহাম্মদ (সা.) দীর্ঘ অসুস্থতার পর সফর মাসের শেষ বুধবার সাময়িক সুস্থ হয়ে উঠেন। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের মুসলিমরা রাষ্ট্রীয় ও ব্যক্তি উদ্যোগে এ উৎসব-ইবাদত যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে খুশির দিন হিসেবে এটি উদযাপন করে থাকেন।