NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি
Logo
logo

ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি


খবর   প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি

শিক্ষার মান কমে যাওয়া ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বড় ধরনের বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটেছে। লিওঁ শহরে একটি পর্যটন অফিসে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।

 

 

এ ঘটনায় সারা দেশে ১৬০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী প্যারিসেও বড় বিক্ষোভ চলছে। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিক্ষোভের সময় ঘটে যাওয়া সহিংসতার নিন্দা জানিয়েছে। 

মন্ত্রণালয়ের অভিযোগ, কিছু বিক্ষোভকারী দোকানপাট লুটের চেষ্টা করেছেন এবং পুলিশের ওপর হামলা চালিয়েছেন।

 


 

 

এদিকে মার্সেই শহরের সিটি হলে একদল বিক্ষোভকারী কিছু সময়ের জন্য প্রবেশ করেন। পরে পুলিশ তাদের সেখান থেকে বের করে দেয়। প্যারিস, বোর্দো ও লিওঁ শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ।

ঘটনাস্থলে কয়েকজন তরুণ বিক্ষোভকারী সংবাদমাধ্যমকে জানান, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চান।

তাদের উদ্দেশ্য পরিস্থিতির পরিবর্তন আনা। গত তিন সপ্তাহ ধরে ফ্রান্সে শিক্ষার্থীদের নেতৃত্বে এই বিক্ষোভ চলছে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি শ্রমিক সংগঠন ও ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের নেতাদেরও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিক্ষোভকারীদের মানুষের জীবন ও সম্পত্তির প্রতি সম্মান দেখানোর অনুরোধ করেছেন তিনি।