NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী
Logo
logo

অভিজিতের পর এবার নেহা বোরাও আটক


খবর   প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

অভিজিতের পর এবার নেহা বোরাও আটক

ভারতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের পর এবার বামপন্থী ছাত্রসংগঠন সর্বভারতীয় ছাত্র সমিতির জাতীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এই মিছিলে যাওয়ার আগেই তার নিজ বাসা থেকে দীপকেকে আটক করে পুলিশ।

অন্যদিকে, মিছিল শুরু করার কিছুক্ষণের মধ্যেই মান্ডি হাউসের কাছে আটক হন নেহা বোরা। 

 

এর আগে, কনট প্লেস কোনো বিজ্ঞপ্তিভুক্ত প্রতিবাদস্থল নয় জানিয়ে অভিজিৎ দীপকেকে নোটিশ পাঠিয়েছিল দিল্লি পুলিশ। সেখানে তাকে মিছিল না করার নির্দেশ দেওয়া হয়।


 

সিজেপির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর প্রতিবাদেই এই মিছিলের ডাক দেওয়া হয়েছে।

গত ১৩ অক্টোবর প্রতিবাদের নির্ধারিত স্থান হিসেবে যন্তর মন্তরের স্বীকৃতি প্রত্যাহারের পর সেখানে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন করেন ওই দুই নেতা। এরপর তাদের গ্রেপ্তার করা হয়।