NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার
Logo
logo

ইমরান খানের ‘ঘাঁটিতে’ জরুরি শাসন, সংঘর্ষে পুলিশের গুলিতে আহত ৫


খবর   প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৬, ০৯:১০ এএম

ইমরান খানের ‘ঘাঁটিতে’ জরুরি শাসন, সংঘর্ষে পুলিশের গুলিতে আহত ৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ‘শক্ত ঘাঁটি’ হিসেবে পরিচিত খাইবার পাখতুনখোয়া। এ প্রদেশে জরুরি অবস্থা জারি, প্রাদেশিক সরকার স্থগিত করে গভর্নরের শাসন জারি এবং সেনা মোতায়েনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরো তীব্র হয়েছে।

এসবের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের গুলিতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

 

সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, টিটিপি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাতে স্থানীয় সরকার ব্যর্থ হয়েছে—এমন অভিযোগে প্রদেশটিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি করা হয়। এর প্রতিবাদেই শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়।

এতে অন্তত পাঁচজন আহত হন।

 

সন্ত্রাসীদের সমর্থক ও সহানুভূতিশীলদের নিয়ে সমালোচনা করে তারেক আলী নামের এক ব্যবসায়ী অভিযোগ করেন, তারা (সরকার) সব সময়ই সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তার মতে, সংবিধান কাউকে জনগণের মতামত উপেক্ষা করার অনুমতি দেয় না। চার কোটি মানুষের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে না শুনে কিভাবে শাসন করা সম্ভব—সেই প্রশ্নও তোলেন তিনি।

 

প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে ইমরান খানের মুক্তির দাবিতে খাইবার পাখতুনখোয়ায় মিছিল, সমাবেশ ও পদযাত্রা করেছেন তার হাজার হাজার সমর্থক। প্রদেশটিতে পিটিআই প্রায় ১৩ বছর ধরে ক্ষমতায় রয়েছে। এ পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির সময় নিয়ে প্রশ্ন তুলেছেন পর্যবেক্ষকেরা।

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আরিফা নূরও সন্ত্রাসবাদের সঙ্গে জরুরি অবস্থা জারির সরাসরি যোগসূত্র দেখতে পাচ্ছেন না। তাঁর মতে, বিরোধী দলের নেতৃত্বাধীন সরকারকে মেনে নিতে অনীহাও এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে।