ম্যাচের ৮৩ মিনিটে স্কোরলাইন ৩-১। রিয়াল মাদ্রিদের সামনে তখন নিশ্চিত হারের শঙ্কা।
খবর প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬, ০৯:১০ এএম

ম্যাচের ৮৩ মিনিটে স্কোরলাইন ৩-১। রিয়াল মাদ্রিদের সামনে তখন নিশ্চিত হারের শঙ্কা।
সেই বিশ্বাসেই ভর করে আরেকবার প্রত্যাবর্তনের গল্প লিখল স্প্যানিশ জায়ান্টরা। শেষ মুহূর্তে তিন গোল করে।
২০২১-২২ মৌসুমে গতকালের প্রতিপক্ষ রোমাকেই কোচ হিসেবে কনফারেন্স লিগ জেতান মরিনহো। ফিরতি মৌসুমে দলকে ইউরোপা লিগের ফাইনালেও তুলেছিলেন।
ম্যাচের ২০ মিনিটে মাতিয়াস সুলের পাস থেকে চোখধাঁধানো এক গোল করেন মার্টেন ডে রুন। ২০ গজ এক বুলেট গতির শটে রোমাকে লিড এনে দেন তিনি। ৫ মিনিট পর রিয়ালের সমতা ফেরান গোলটিও কোনো অংশে কম নয়। এবার বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য এক শটে গোল করলেন কিলিয়ান এমবাপ্পে।
দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের ব্যবধানে দুই গোল করে জয়ের সুবাস পেতে থাকে রোমা। দুটি গোলই করেন ডনিয়েল মালেন। দারুণ ফিনিশিংয়ে। ভিনিসিয়ুস জুনিয়রের ভুলের সুযোগ নিয়ে প্রথম গোল করেন তিনি। ফ্লিক করতে গিয়ে বল হারান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তা থেকে গোল করতে ভুল করেননি মালেন। ৫৭ মিনিটে আরেকটি গোল করেন নেদারল্যান্ডসের ফরোয়ার্ড। প্রাথমিক সিদ্ধান্ত অফসাইড হলেও পরে ভিএআরে তা বাতিল হলে ব্যবধান দাঁড়ায় ৩-১।
এরপর শুরু রিয়ালের প্রত্যাবর্তন। তিন সেট পিস থেকে ৩ গোল করে জয় নিশ্চিত করে লস ব্ল্যাংকোসরা। বদলি নামার ৫ মিনিটের মধ্যে ফিরতি সুযোগে গোল করেন কার্লোস ইস্পি। ৮৩ মিনিটে এন্দ্রিকের হেড রোমার গোলরক্ষক সেভ করলে গোলবারের সামনেই দাঁড়ানো ইস্পি আলতো টোকায় বলকে দেন জালে জড়িয়ে।
৮৫ মিনিটে আর্দা গুলারের কর্নার থেকে হেডে সমতায় ফেরান এন্দ্রিক। নাটকের শেষ দৃশ্যে, ৯০ মিনিটে গুলারের আরেকটি সেট পিস থেকে কাছের পোস্টে ভলিতে জয়সূচক গোল করেন অ্যান্তোনিও রুডিগার। তাতে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৪-৩ গোলের হাসি নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।