NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের
Logo
logo

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ


খবর   প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ

অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডে সিরিজে ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়ে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে বিশাল উন্নতি করেছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার—সোবহানা মোস্তারী ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্রিসবেনে অনুষ্ঠিত ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বিশ্বমঞ্চে এই সুখবর পেল বাংলাদেশ।

 

আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে একলাফে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ২৪তম স্থানে উঠে এসেছেন সোবহানা মোস্তারী। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ১৩৪ বলে ১১৮ রানের এক ঐতিহাসিক সেঞ্চুরি হাকান তিনি। এটি অস্ট্রেলিয়ার মাটিতে যেকোনো বাংলাদেশি নারী ক্রিকেটারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি, যা একই সঙ্গে দেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড।

একই ম্যাচে সোবহানার সাথে রেকর্ড ১৯৫ রানের অনবদ্য জুটি গড়ার পথে ৭৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এই দায়িত্বশীল ও ধারাবাহিক ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে আইসিসি র‍্যাংকিংয়ে তিনিও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন।

 

দলগতভাবে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে আশানুরূপ ফলাফল না এলেও টাইগ্রেসদের এই ব্যক্তিগত অর্জন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নারী দলের ব্যাটিং সামর্থ্যের এক বড় স্বীকৃতি।