NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের
Logo
logo

নিউইয়র্কে ভ্রমণকাহিনী লেখক জাবেদ আহমদকে সংবর্ধনা


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৬, ১১:১০ এএম

নিউইয়র্কে ভ্রমণকাহিনী লেখক জাবেদ আহমদকে সংবর্ধনা

বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের অতিরিক্ত পরিচালক ও ভ্রমণকাহিনী লেখক জাবেদ আহমদকে যুক্তরাষ্ট্রে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক নর্থ আমেরিকা সোসাইটির (বিবিএনএ)।

সংগঠনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত নির্বাহী পরিচালক এ কে এম মহিউদ্দিন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মো. সামসুর রহমান, মো. ফজলুর রহমান চৌধুরী, প্রণব কুমার দেবনাথ, মোহাম্মদ মোশাররফ হোসেন, মো. মাকসুদ হোসেন, মো. জামাল উদ্দিন মিয়া ও মোহাম্মদ মুজিবুল হক চৌধুরীসহ অনেকে।

বক্তারা কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ও ভ্রমণপিপাসু লেখক জাবেদ আহমদের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভ্রমণের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভা শেষে নৈশভোজের আয়োজন ছিল।

অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে সংবর্ধিত অতিথির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নিউইয়র্কে বসবাসরত সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন, প্রাক্তন ব্যাংকার জাফর উল্লা খান, অবসরপ্রাপ্ত বিমান কর্মকর্তা দিলারা খান, সেন্ট্রাল ফার্মেসির স্বত্বাধিকারী বাসু দেব, সমাজকর্মী তোফায়েল আহমদ, সারওয়ার আহমদ চৌধুরী তুহিন ও স্বপন দাস।

এর আগের রাতে জ্যাকসন হাইটসের ‘আড্ডা’ রেস্টুরেন্টে সমাজকর্মী ওলি চৌধুরীর উদ্যোগে জাবেদ আহমদের সম্মানার্থে পৃথক একটি সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেখানে বিশিষ্ট সাংবাদিক ইকবাল মাহমুদ, এমদাদ হোসেন চৌধুরী দিপু, মঞ্জুর আহমদ ও সরওয়ার আহমদ চৌধুরী তুহিনসহ স্থানীয় প্রবাসী বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।