NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১০, ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের
Logo
logo

সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন


Subrata Chowdhury   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৬, ০৭:১০ এএম

সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি - যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপন করা হয়েছে। ৮ অক্টোবর, বৃহস্পতিবার রাতে স্থানীয় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রফিক। সভা পরিচালনা করেন মনিরুজ্জামান মনির এবং দোয়া পরিচালনা করেন নুর মোহাম্মদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু নছর, বেলাল হোসেন, আব্দুর রহিম, বেলাল উদ্দিন, রাখাল দাস, ঝুলন পাল, সিরাজুল হক, রওশন উদ্দিন, নুর মোহাম্মদ, শাহানা ফেরদৌসী ও আহসানুল ইসলাম খানসহ দলের অন্যান্য নেতাকর্মী।

বক্তারা শেখ হাসিনার প্রতি তাঁদের সমর্থন ব্যক্ত করে বলেন, নেত্রীকে দেশে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত তাঁদের সংগ্রাম অব্যাহত থাকবে। তাঁরা শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং নিজেদের রাজনৈতিক লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান। পরে জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।