NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১০, ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের
Logo
logo

জাগরণী কালচারাল সোসাইটির দুর্গোৎসব ২৩ ও ২৪ অক্টোবর


Subrata Chowdhury   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৬, ০৭:১০ এএম

জাগরণী কালচারাল সোসাইটির দুর্গোৎসব ২৩ ও ২৪ অক্টোবর

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি - বাংলার আকাশে ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর মেঘের ভেলা, কাশবনে কাশফুলের দোলা আর শিউলি ফুলের সুবাস—সব মিলিয়ে শরৎ মানেই বাঙালির হৃদয়ে শারদীয় উৎসবের আগমনী বার্তা। সুদূর আমেরিকায় বাংলার শরতের সেই চিরচেনা রূপ সরাসরি অনুভব করা না গেলেও, প্রবাসী বাঙালির হৃদয়ে লালিত দেশীয় কৃষ্টি ও সংস্কৃতির টান দুর্গোৎসবের আনন্দকে জাগিয়ে তোলে।

পুরাণকথা অনুসারে, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার প্রতীক দেবী দুর্গার আবির্ভাব। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, রাবণের হাত থেকে স্ত্রী সীতাকে উদ্ধারের উদ্দেশ্যে লঙ্কা অভিযানের আগে শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন শ্রীরামচন্দ্র। প্রচলিত বসন্তকালীন পূজার পরিবর্তে শরৎকালে এই আরাধনার আয়োজনকে ‘অকালবোধন’ বলা হয়। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় শরৎকালের দুর্গাপূজা বাঙালির অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে।

সনাতন হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস, দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির প্রতিষ্ঠা এবং সমাজে শান্তি ও কল্যাণের প্রত্যাশা ব্যক্ত হয়। এই বিশ্বাস ও উৎসবের আবহে প্রবাসী বাঙালিরাও প্রতিবছর নানা আয়োজনে শারদীয় দুর্গোৎসব উদযাপন করেন। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের সাউথ জার্সিতে জাগরণী কালচারাল সোসাইটি ইনক.-এর উদ্যোগে আগামী ২৩ ও ২৪ অক্টোবর শারদীয় দুর্গোৎসব উদযাপনের আয়োজন করা হয়েছে। ৫৭১ সাউথ পোমনা রোডে অবস্থিত হিন্দু জৈন মন্দিরে এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

দুই দিনব্যাপী উৎসবের কর্মসূচিতে রয়েছে পূজা-অর্চনা, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণ। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২৩ অক্টোবর, শুক্রবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জি বাংলার সারেগামাপাখ্যাত সংগীতশিল্পী অভিষেক সিনহা চৌধুরী। তাঁর সংগীত পরিবেশনা উৎসবের অন্যতম আকর্ষণ হবে বলে আশা করছেন আয়োজকেরা।

জাগরণী কালচারাল সোসাইটির পক্ষ থেকে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাইকে দুর্গোৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রবাসে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা নিয়ে আয়োজকেরা উৎসবটি সফল করে তুলতে প্রস্তুতি নিচ্ছেন।