NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেব না : স্বরাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৪৮ এএম

>
আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেব না : স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, যে সংখ্যক রোহিঙ্গা দেশে আছে, তাদের নিয়েই আমরা বিভিন্ন জটিলতার মধ্যে আছি। নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেব না।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে মিয়ানমার যুদ্ধে জড়িয়েছে। আমরা এখনো সঠিকভাবে জানি না কার সঙ্গে তারা গোলাগুলি করছে, কাদের তারা প্রতিহত করছে। আমরা যতটুকু জানি আরাকান আর্মির সঙ্গে তাদের বিরোধ।

তিনি বলেন, তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে গুলি আমাদের সীমান্তের কাছাকাছি বা দুয়েকটা ভেতরেও এসে পৌঁছেছে। একজনের প্রাণহানি ঘটেছে এবং কয়েকজন আহত হয়েছেন। এ কারণে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তাদের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিবাদে কাজ না হলে আমরা জাতিসংঘের কাছে আমাদের সমস্যাগুলো জানাব। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা শান্তিপ্রিয় দেশ। কখনো কোথাও শান্তি বিঘ্নিত হোক, তা আমরা চাই না। আমরা শান্তিপূর্ণ মীমাংসার ব্যবস্থা করব। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।