NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

প্রধানমন্ত্রীর গাড়ি দেখলেই সালাম দিতেন, খোঁজ নিয়ে তাদের খাওয়ানো হলো দুপুরের খাবার


খবর   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৬, ১১:১০ এএম

প্রধানমন্ত্রীর গাড়ি দেখলেই সালাম দিতেন, খোঁজ নিয়ে তাদের খাওয়ানো হলো দুপুরের খাবার

রাজধানীর বিজয় সরণির ব্যস্ত সড়কে প্রতিদিন ফুল, পানি ও বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন বেশ কিছু পথশিশু, বয়স্ক নারী ও সুবিধাবঞ্চিত মানুষ। প্রধানমন্ত্রীর গাড়ি ওই পথ দিয়ে যাওয়ার সময় নিয়মিত দূর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সালাম দেন।

 

প্রধানমন্ত্রীও প্রতিদিন তাদের সেই সালাম গ্রহণ করেন। নিয়মিত যাতায়াতের পথে এসব মানুষকে দেখেন এবং তাদের জীবন-জীবিকা ও অসহায়ত্বের বিষয়টিও নজরে আনেন।

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বিজয় সরণিতে থাকা এসব মানুষের জন্য দুপুরের একবেলা খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে আতিকুর রহমান রুমন দুপুরে তাদের ডেকে নিয়ে বিজয় সরণির একটি রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা করেন।

সেখানে পথশিশু, বয়স্ক নারীসহ সুবিধাবঞ্চিত মানুষগুলো একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন।

 

হঠাৎ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন আয়োজন পেয়ে তারা আনন্দিত ও অভিভূত হয়ে পড়েন। অনেকেই বলেন, প্রধানমন্ত্রী তাদের সালাম গ্রহণ করেন; এটাই তারা জানতেন। কিন্তু তিনি তাদের কথা মনে রেখে খাবারের ব্যবস্থা করবেন, তা কখনো ভাবেননি।