NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

হকুলের হয়ে প্রচারে নামছেন মেয়র মামদানি, নিউইয়র্কজুড়ে হবে যৌথ প্রচারণা


খবর   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

হকুলের হয়ে প্রচারে নামছেন মেয়র মামদানি, নিউইয়র্কজুড়ে হবে যৌথ প্রচারণা

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি গভর্নর ক্যাথি হকুলের পুনর্নির্বাচন প্রচারে সরাসরি অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। কয়েক সপ্তাহের মধ্যে নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকায় হকুলের সঙ্গে যৌথভাবে প্রচারণা চালাবেন তিনি। পাশাপাশি হকুলের প্রচারণার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওতেও অংশ নেবেন মামদানি। 

জানা গেছে, মামদানি চলতি বছরের শুরুতেই হকুলকে সমর্থন জানিয়েছিলেন। তবে এবারই প্রথম তিনি প্রকাশ্যে তার হয়ে প্রচারে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিলেন।

এদিকে ২৩ সেপ্টেম্বর প্রকাশিত সিয়েনা রিসার্চ ইনস্টিটিউটের জরিপে নিউইয়র্কের সম্ভাব্য ভোটারদের ৫০ শতাংশ মনে করেন, মামদানির সমর্থন হকুলের প্রচারণার জন্য ইতিবাচক। একই জরিপে হকুল ৫০ শতাংশ এবং রিপাবলিকান প্রার্থী ব্রুস ব্লেকম্যান ৪১ শতাংশ সমর্থন পেয়েছেন।

তবে ব্লেকম্যানের প্রচারণা থেকে মামদানি-হকুলের যৌথ প্রচারণার সমালোচনা করা হয়েছে। তাঁদের বক্তব্যে এ জোটকে উচ্চ কর ও বড় সরকারের নীতির সঙ্গে যুক্ত করা হয়েছে।