NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

দেশকে এগিয়ে নিতে প্রবাসীদের ভূমিকা অপরিহার্য : আব্দুস সোবহান গোলাপ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:১০ এএম

দেশকে এগিয়ে নিতে প্রবাসীদের ভূমিকা অপরিহার্য : আব্দুস সোবহান গোলাপ
বাংলাদেশকে এগিয়ে নিতে প্রবাসীদের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ এমপি। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতা আনার জন্য প্রবাস থেকে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ বলেন, জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আর এ কারণেই আগামী ৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। তিনি ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করারও আহ্বান জানান। এসময় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সমন্বয়কারী ও বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুল রশিদ বুলু, সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সমন্বয় কমিটির আহ্বায়ক কে এম লোকমান হোসেন, সদস্য সচিব লিংকন মোল্লা, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া, ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, আওয়ামী লীগ নেতা আতিয়ার রসূল কিটনসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সোবহান গোলাপ এমপি।