NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

জাতিসংঘে বাংলাদেশের ‘পিংক বাস’ পরিষেবা তুলে ধরলেন শামা ওবায়েদ


খবর   প্রকাশিত:  ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ এএম

জাতিসংঘে বাংলাদেশের ‘পিংক বাস’ পরিষেবা তুলে ধরলেন শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জাতিসংঘের এক গোলটেবিল বৈঠকে বাংলাদেশে সম্প্রতি নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাস সার্ভিস’-এর কথা তুলে ধরেছেন। নারীদের জন্য গণপরিবহনকে আরো নিরাপদ করার লক্ষ্যেই এই সেবা চালু করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘প্রযুক্তি ব্যবহার করে নারী ও শিশু নির্যাতন’ শীর্ষক এক মন্ত্রীপর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য প্রদানকালে তিনি এই সেবার কথা তুলে ধরেন।

বক্তব্যে শামা ওবায়েদ নারী ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপসমূহ যেমন— দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া, আইনি সহায়তা, নিরাপদ আশ্রয়, পুনর্বাসন এবং মনস্তাত্ত্বিক সহায়তার বিষয়টি তুলে ধরেন।

ডিজিটাল হয়রানি প্রতিরোধ, তদন্ত ও মোকাবেলার লক্ষ্যে ঐচ্ছিক নির্দেশিকা তৈরিতে বাংলাদেশ নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বর্ণনা দিয়ে তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে এর ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দেওয়ার আহ্বান জানান।

সংঘাতের শিকার নারীদের কথা উল্লেখ করে শামা ওবায়েদ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান এবং দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষায় গৃহীত নানামুখী সহায়তার কথা তুলে ধরেন।

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পাশাপাশি ক্রোয়েশিয়া ও ইউএন উইমেন আয়োজিত এই গোলটেবিল বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার করে ডিজিটাল হুমকি— যেমন হয়রানি, মানহানি, প্রতারণা ও নিপীড়ন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।