NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

১ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম উৎসব ২০২৬


Orpi Ahmed   প্রকাশিত:  ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৯ পিএম

১ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম উৎসব ২০২৬

লন্ডন: লন্ডনে আগামী ১ নভেম্বর ২০২৬, রবিবার অনুষ্ঠিত হবে চট্টগ্রাম উৎসব ২০২৬। পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যু, রমফোর্ড রোডে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম উৎসব ২০২৬ উপলক্ষে মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁর হলরুমে আয়োজক কমিটির উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে উৎসব কমিটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মুহাম্মদ আলী রেজা।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থেকে বক্তব্য দেন ব্যারিস্টার মনোয়ার হোসেইন, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি, গিয়াস উদ্দিন, অনুপম সাহা, মনির মাহমুদ, সুজন বড়ুয়া, মাসুদুর রহমান, শওকত ওসমান, নাবিল রহমান, সাইফুল ইসলাম, মুহাম্মদ কায়সার ও আলিম উল্লাহ রাহাতসহ আয়োজক ও কমিউনিটির প্রতিনিধিরা।

লিখিত বক্তব্যে আয়োজকরা বলেন, চট্টগ্রাম উৎসব কেবল একটি বার্ষিক সাংস্কৃতিক আয়োজন নয়; এটি চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, গৌরব, ব্যবসা-বাণিজ্য এবং প্রবাসে চট্টগ্রামের মানুষের শেকড় ও চেতনাকে ধারণ ও উদযাপনের একটি সম্মিলিত প্রয়াস। আয়োজকরা জানান, চট্টগ্রামের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ঐক্য আরও জোরদার করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

চট্টগ্রাম উৎসব ২০২৬ সফল করতে যুক্তরাজ্যের সকল চট্টগ্রামভিত্তিক সংগঠন, কমিউনিটির সর্বস্তরের ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং তরুণ প্রজন্মের প্রতি আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা। তারা বলেন, সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে আগামী ১ নভেম্বরের আয়োজনকে একটি নিরাপদ, সর্বজনীন ও স্মরণীয় উৎসবে পরিণত করা সম্ভব হবে। উৎসবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানসহ দিনব্যাপী নানা সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী আয়োজন থাকবে। আয়োজকরা লন্ডন ও যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাসরত চট্টগ্রামবাসীসহ সবাইকে পরিবার-পরিজন নিয়ে উৎসবে অংশগ্রহণ এবং চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির এই মিলনমেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন।