যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম প্রথম দ্বিপক্ষীয় বৈঠকের উদ্দেশ্যে নিউইয়র্কে যাচ্ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক করবেন তিনি।
খবর প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৯ এএম

যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম প্রথম দ্বিপক্ষীয় বৈঠকের উদ্দেশ্যে নিউইয়র্কে যাচ্ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক করবেন তিনি।
বৈশ্বিক কূটনীতিতে তার প্রথম পদক্ষেপ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধ থাকলেও ব্রিটিশ স্বার্থ রক্ষার অঙ্গীকারের একটি পরীক্ষাও এটি। খবর রয়টার্স
বার্নহাম তার পূর্বসূরি কিয়ার স্টারমারের তোষামোদি নীতি থেকে সরে আসতে চান।
ইউক্রেন, মধ্যপ্রাচ্য, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ের ওপর আলোকপাত করতে যাওয়া বিশ্বনেতাদের এই বৈঠকে, বার্নহাম ইউক্রেনের প্রতি তার সমর্থন আরো জোরদাদের কথা পূর্ণব্যক্ত করতে পারে। রাশিয়ার চার বছরেরও বেশি সময় ধরে চলা হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে।