NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ৩ সাংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে বাধা বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার জয় প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত চীনে স্বাধীনভাবে ধর্ম পালনে ‘নিষেধাজ্ঞা’, তথ্য দিলেই পুরস্কার এশিয়ান গেমসের সেমিফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ ক্যাটরিনা কাইফকে বডিশেমিং, প্রতিবাদে সরব আলী জাফর
Logo
logo

রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ চ্যারিটি সংস্থা ‘নিউ হোপ গ্লোবাল’-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই। এ সময় তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, জননীতি বিশ্লেষক ও সমাজ সংগঠক ড. ফয়েজ উদ্দিন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের অভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান, দক্ষতা ও আন্তর্জাতিক সংযোগকে কাজে লাগানোর নানা সম্ভাবনা তুলে ধরেন।

মতবিনিময়কালে দেশের টেকসই উন্নয়ন, সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা উঠে আসে। ড. ফয়েজ উদ্দিন বলেন, "প্রবাসী বাংলাদেশিরা কেবল রেমিট্যান্স পাঠিয়ে নয়, তাদের পেশাগত অভিজ্ঞতা, ব্যবস্থাপনা দক্ষতা, বিনিয়োগ সক্ষমতা ও আন্তর্জাতিক পরিচিতি ব্যবহার করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

"

 

যুক্তরাজ্যে স্থানীয় সরকার ও জননীতি নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা দেশের কল্যাণমূলক নীতি প্রণয়নে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন তিনি। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ড. ফয়েজ উদ্দিনের দীর্ঘদিনের প্রবাসী কমিউনিটি কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং বাংলাদেশের উন্নয়ন নিয়ে তার ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন।

সাক্ষাৎ শেষে ড. ফয়েজ উদ্দিন বলেন, "রাষ্ট্রপতির মূল্যবান সময়, আন্তরিকতা ও সৌজন্যের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। বাংলাদেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক কেবল আবেগের নয়, এটি দায়িত্ব ও অবদানের সম্পর্ক।

দেশ ও মানুষের কল্যাণে প্রবাসী বাংলাদেশিদের অর্জিত জ্ঞান ও সামর্থ্য কাজে লাগাতে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে আমি আশাবাদী।"

 

ড. ফয়েজ উদ্দিনের নেতৃত্বাধীন ‘নিউ হোপ গ্লোবাল’ ব্রিটিশ রাজার খেতাবপ্রাপ্ত একটি আন্তর্জাতিক চ্যারিটি প্রতিষ্ঠান, যা যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে সামাজিক সংহতি, শিক্ষা ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় কাজ করে আসছে।